Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আলফাডাঙ্গা

এক মণ্ডপে ২৭৭ প্রতিমা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১৫:২৪
এক মণ্ডপে ২৭৭ প্রতিমা

ছবি: আগামীর সময়

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকার কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। মণ্ডপ প্রাঙ্গণে জোরেসোরেই এগিয়ে চলেছে প্যান্ডেল নির্মাণ, আলপনা ও চোখধাঁধানো সাজসজ্জার কাজ। স্থানীয় আয়োজকদের দাবি, এবার দক্ষিণ অঞ্চলের অন্যতম বৃহত্তম ও বর্ণাঢ্য দুর্গাপূজার উৎসবের সাক্ষী হতে যাচ্ছে ফরিদপুরবাসী।

মন্দির কমিটির তথ্য অনুযায়ী, আলফাডাঙ্গা সদর বাজারের পাশে কুসুমদি গ্রামে ২০০৫ সাল থেকে এই শ্রী শ্রী হরি মন্দিরে দুর্গাপূজা উদযাপিত হয়ে আসছে। তবে এবার পঞ্চমবারের মতো এখানে বিশাল পরিসরে এই আয়োজন করা হচ্ছে। গত বছর ২৫১টি প্রতিমা নিয়ে মণ্ডপ সাজানো হলেও, এবার দর্শনার্থীদের আরও নতুনত্ব দিতে ২৬টি বাড়িয়ে মোট ২৭৭টি প্রতিমা স্থাপন করা হয়েছে।

বিশাল এই মণ্ডপজুড়ে মৃৎশিল্পের এক অনন্য প্রদর্শনী তৈরি করা হয়েছে। এসব প্রতিমার মাধ্যমে সনাতন ধর্মের মনসামঙ্গল কাব্যের সতীনারী বেহুলার উপাখ্যান এবং নবদুর্গার জীবনকাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার বিখ্যাত মৃৎশিল্পী নিরঞ্জন দাস ও সুব্রত দাস ৬ জন সহকারীকে নিয়ে দীর্ঘ দুই মাস ধরে দিনরাত পরিশ্রম করে এই বিশাল প্রতিমাগুলো নির্মাণ করেছেন।

সরেজমিনে দেখা গেছে, প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ, এখন চলছে আধুনিক আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন প্যান্ডেলের চূড়ান্ত রূপ দেওয়ার কাজ।

আরও পড়ুন

ভারতের সঙ্গে চুক্তি হলে মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

০৪ অক্টোবর ২০২৬

আয়োজকরা জানান, আগামী ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে এই রূপময় প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা হবে, যা লক্ষ্মীপূজা পর্যন্ত সর্বসাধারণের জন্য দিনরাত উন্মুক্ত থাকবে।

কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির দুর্গাপূজা উদযাপন কমিটির আহ্বায়ক ডা. সুমন রায় জানান, ‘দর্শনার্থীদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরো পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং শৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক কাজ করবে আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল।’

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাসের ভাষ্য, ‘ব্যতিক্রমী এই প্রতিমা প্রদর্শনী দেখতে শুধু দেশের দূর-দূরান্ত থেকেই নয়, ভারত থেকেও বহু ভক্ত ও দর্শনার্থী আসেন। গত বছর লক্ষাধিক মানুষের সমাগম ঘটেছিল, তবে এবার কয়েক লাখ দর্শনার্থীর আগমন ঘটবে বলে আমরা আশা করছি।’

সার্বিক নিরাপত্তার বিষয়ে আলফাডাঙ্গা থানার ওসি মো. সোহেল সারোয়ার জানান, বৃহৎ এই আয়োজন ও বিপুল জনসমাগমকে কেন্দ্র করে সুনির্দিষ্ট নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার সদস্য এবং আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক টিম মাঠে সক্রিয় থাকবে।

আলফাডাঙ্গাদুর্গাপূজাপ্রতিমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে

    প্রধানমন্ত্রীর বাসভবন থেকে ১২০০ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে