Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খবরের ফেরিওয়ালাদের ছুটি নেই, আছে টিকে থাকার লড়াই

ঝালকাঠি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ মে ২০২৬, ১২:২১
খবরের ফেরিওয়ালাদের ছুটি নেই, আছে টিকে থাকার লড়াই

অন্যদের অধিকার আদায়ের খবর বিলি করলেও তারা নিজেরা ন্যূনতম মৌলিক অধিকার থেকে বঞ্চিত।

সকাল থেকে বিকেল–রোদ হোক বা বৃষ্টি, শীত কিংবা তীব্র গরম; কোনো কিছুই থামায় না তাদের। ভোর হতেই হকাররা ছুটে যান পত্রিকা বিক্রির এজেন্টের কাছে। সেখান থেকে দৈনিক পত্রিকা সংগ্রহ করে আবার দৌড় শুরু হয় গ্রাহকের দুয়ারে দুয়ারে।

দেশ, সমাজ আর বিশ্বজুড়ে কী ঘটছে, সেই খবর মানুষের কাছে পৌঁছে দেওয়াই যেন তাদের ব্রত। কাগজের সম্পাদক আর পাঠকের মাঝে সেতুবন্ধন তৈরি করা এই মানুষগুলোর পরিচয় সমাজে কেবলই ‘হকার’ নামে। অথচ সবার খবর মানুষের কাছে পৌঁছে দিলেও এই হকারদের খবর রাখার ফুরসত যেন কারও নেই।

আজ আন্তর্জাতিক মহান মে দিবস ও শ্রমিক সুরক্ষা দিবস। সারা বিশ্বের শ্রমজীবী মানুষ যখন তাদের ন্যায্য দাবি আদায়ে রাজপথে মিছিল-সমাবেশ করছে, সংবাদপত্র বিক্রির এই কারিগরদের তখন দম ফেলার সময় নেই।

স্থানীয়, জাতীয় কিম্বা আন্তর্জাতিক সব খবর গ্রাহকের হাতে পৌঁছে দিতে তারা আজও পত্রিকা নিয়ে ছুটছেন এ গলি থেকে ও গলি। অন্যদের অধিকার আদায়ের খবর বিলি করলেও তারা নিজেরা ন্যূনতম মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এভাবে প্রতিনিয়ত টিকের থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন হকাররা।

বেশ কয়েকজন হকারের সঙ্গে কথা বলে জানা গেল তাদের জীবনযুদ্ধের করুণ গল্প। হকার আলতাফ হোসেন জানান, প্রতিদিন ২৫০-৩০০ টাকা আয় হয়, যা দিয়ে বর্তমান সময়ে একজন মানুষের চলাই মুশকিল। পরিবারের আবাসন, শিক্ষা ও চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন তারা।

আলতাফ হোসেন বাধ্য হয়ে নিজের ছেলেকেও এই পেশায় নামিয়েছেন। বাবা-ছেলের সামান্য আয়ে কোনোমতে টিকে আছে পরিবারটি। আলতাফ বলেছেন, ‘জীবন বাজি রেখে কাগজ পৌঁছে দিই, কিন্তু দুর্ঘটনায় কেউ পাশে দাঁড়ায় না। হাজারে মাত্র ১০০ টাকা লাভে সংসার চলে না, তাই বাধ্য হয়ে অন্য ব্যবসা করতে হয়’।

পত্রিকা কর্তৃপক্ষের কাছ থেকে কোনো খোঁজখবর নেওয়া হয় কি না জানতে চাইলে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, প্রতিবছর রমজানের ঈদের আগে মাত্র একদিন সব পত্রিকা ফ্রি দেয়। বছরের ওই একটি দিনই আমাদের প্রাপ্তি। আজকাল কেউ কারো খবর রাখে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত।

পত্রিকার এজেন্সি মালিক ও হকার্স সমিতির সভাপতি আলমগীর হোসেনের জানান, ইন্টারনেটের সহজলভ্যতার কারণে কাগজের পত্রিকার চাহিদা আগের মতো নেই। পত্রিকা বিক্রির হার প্রায় অর্ধেকে নেমে গেছে।

‘আগে মালিকরা হকারদের খোঁজখবর রাখতেন, যা এখন আর দেখা যায় না’, আক্ষেপ করেন আলমগীর হোসেন।

স্থানীয় পর্যায়ে সম্পাদক ও সাংবাদিকদের নিয়ে উপদেষ্টা কমিটি থাকলেও সেখান থেকে আসা সহায়তা অতি সামান্য। আলমগীর হোসেন জানান, কোনো হকার অসুস্থ বা সমস্যায় পড়লে তারা সম্মিলিতভাবে চেষ্টা করেন, কিন্তু কোনো স্থায়ী তহবিল না থাকায় আর্থিকভাবে বড় কোনো সহযোগিতা করা সম্ভব হয় না।

মে দিবস ২০২৬আন্তর্জাতিক শ্রমিক দিবসহকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি