Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পুনরায় চালু হচ্ছে শহীদ জিহাদ গ্রন্থাগার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৫:০৯
পুনরায় চালু হচ্ছে শহীদ জিহাদ গ্রন্থাগার

ছবি: আগামীর সময়

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া দশমিনার সন্তান জিহাদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তুলতে পুনরায় চালু করা হচ্ছে শহীদ জিহাদ গ্রন্থাগারের কার্যক্রম। এ লক্ষ্যে সোমবার সকাল ১১টায় গ্রন্থাগার প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় গ্রন্থাগারের কার্যক্রম পুনরায় শুরু এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব করেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল হক নুর।

২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীতে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন পটুয়াখালীর দশমিনা উপজেলার সন্তান এবং সরকারি কবি নজরুল কলেজের ইতিহাস বিভাগের মেধাবী শিক্ষার্থী জিহাদ। তার স্মৃতি অম্লান রাখতে স্থানীয় উদ্যোগে প্রতিষ্ঠা করা হয় শহীদ জিহাদ গ্রন্থাগার।

প্রধান অতিথির বক্তব্যে মো. নুরুল হক নুর জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গ্রন্থাগারের গুরুত্ব তুলে ধরেন। তিনি নতুন প্রজন্মকে বইমুখী করতে পাঠাগারভিত্তিক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং গ্রন্থাগারটির উন্নয়ন ও সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দেন।

ইউএনও মাহমুদ হাসান মৃধা বলেছেন, শহীদ জিহাদ গ্রন্থাগারকে একটি আধুনিক ও কার্যকর জ্ঞানকেন্দ্র হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন কাজ করছে। শিক্ষার্থী ও তরুণদের পাঠাভ্যাস বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। তাঁর ভাষ্য, গ্রন্থাগারটি পুনরায় চালুর মাধ্যমে স্থানীয় শিক্ষার্থী, পাঠক ও সচেতন নাগরিকদের জন্য একটি সমৃদ্ধ জ্ঞানচর্চার পরিবেশ তৈরি হবে।

মতবিনিময় সভায় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা শহীদ জিহাদের স্মৃতি সংরক্ষণ, গ্রন্থাগারের কার্যক্রম সম্প্রসারণ এবং তরুণদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করার বিষয়ে মতামত দেন।

আলোচনা শেষে শহীদ জিহাদ গ্রন্থাগারকে একটি প্রাণবন্ত ও কার্যকর পাঠকেন্দ্রে পরিণত করতে সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পটুয়াখালীজিহাদ পাঠাগারমতবিনিময় সভা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!