Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দুই সরকারি কর্মকর্তার মায়ের নামে বয়স্কভাতা, তদন্তের নির্দেশ

অভয়নগর (যশোর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:২৩
দুই সরকারি কর্মকর্তার মায়ের নামে বয়স্কভাতা, তদন্তের নির্দেশ

মনোয়ারা বেগম

যশোরের অভয়নগরে সরকারি দুই কর্মকর্তার বিরুদ্ধে তথ্য গোপন করে তাদের মায়ের নামে বয়স্কভাতার কার্ড করানোর অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের বাসিন্দা মোছা. মনোয়ারা বেগমের নামে ২০২৫ সালের ১ জুলাই থেকে বয়স্কভাতা চালু হয়।

স্থানীয়দের দাবি, মনোয়ারা বেগমের বড় ছেলে মো. আবু তাহের সরদার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মেহেরপুর কন্ট্রাক্ট গ্রোয়ার্স কার্যালয়ের উপপরিচালক। অন্য ছেলে এস এম মফিজ নড়াইল সদর উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত।

স্থানীয়দের প্রশ্ন, দুই ছেলে সরকারি চাকরিতে কর্মরত থাকা সত্ত্বেও কীভাবে তাদের মায়ের নামে বয়স্কভাতার কার্ড অনুমোদন হলো। তারা ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি ঘোষণা

২৪ জুলাই ২০২৬

মনোয়ারা বেগমের ছেলে এবং নড়াইল সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা এস এম মফিজ জানিয়েছেন, বাবার মৃত্যুর পর তার মায়ের নামে বয়স্কভাতার জন্য আবেদন করা হয়েছিল। ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্ডটি চালু হয়েছে।

সরকারি চাকরিতে কর্মরত দুই ছেলে থাকা অবস্থায় কেন এ কার্ড করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি জানান— করেছেন, দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে কার্ডটি ফেরত দেওয়া হবে।

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু আগামীর সময়কে জানিয়েছেন, বিধবা ও বয়স্কভাতা সমাজের সুবিধাবঞ্চিত, হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য বরাদ্দ। সেখানে সরকারি দুই কর্মকর্তা প্রকৃত তথ্য গোপন করে তাদের মায়ের নাম তালিকাভুক্ত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে, যা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।

বয়স্ক ভাতাযশোরসরকারি কর্মকর্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    আশ্রয়ণ-২ প্রকল্পে ১১১৪২ কোটি = ০

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    সবজিতে স্বস্তি, চড়া নিত্যপণ্যের বাজার

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    দুদকের মামলা পথ হারায় রাজনীতির মারপ্যাঁচে

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    বাংলার গাউনে সাজছেন পশ্চিমা কনেরা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    গাজীপুরে স্বপ্নের আশ্রয়ণের ঘরে ঝুলছে তালা

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    বাংলাদেশের হজ কোটা কমে ৭৮ হাজার

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    শেখ হাসিনার সময়ে হওয়া ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    ৯/১১ হামলার ২৫ বছর পর আল-কায়েদা এখন কতটা শক্তিশালী?

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট

    আবারও খুলে দেওয়া হয়েছে কাপ্তাই লেকের ১৬ জলকপাট