Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

এসএসসি ও সমমানে পাসের হার ৩০ শতাংশের নিচে

৭ প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা স্থগিতের অনুরোধ ইউএনওর

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৫
শেয়ার করুন:
৭ প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা স্থগিতের অনুরোধ ইউএনওর

ভলুকা উপজেলা পরিষদ কার্যালয়। ছবি: আগামীর সময়

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকায় সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা স্থগিতের অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন।

গত রবিবার প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটির সভাপতিদের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। তবে শিক্ষকদের বেতন-ভাতা স্থগিতের বিষয়ে উপজেলা প্রশাসনের এমন চিঠি দেওয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট শিক্ষকেরা।

ইউএনওর পাঠানো চিঠিতে বলা হয়েছে, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভার সিদ্ধান্ত অনুযায়ী, এসএসসি বা সমমানের পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকসহ সব শিক্ষকের বেতন-ভাতা স্থগিত রাখার অনুরোধ করা হয়েছে। পাসের হার ৩০ শতাংশের ওপরে না ওঠা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর রাখার কথা উল্লেখ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ভালুকায় এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৬০ দশমিক ৭৮ শতাংশ। তবে উপজেলার শহীদ কুতুব উদ্দিন উচ্চবিদ্যালয় থেকে ৩৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ২৪ শতাংশ। পাঁচগাঁও সানরাইজ উচ্চবিদ্যালয় থেকে ৩৯ জনের মধ্যে পাস করেছে ৯ জন, পাসের হার ২৩ শতাংশ। মোস্তফা মতিন উচ্চবিদ্যালয় থেকে ২০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ২৫ শতাংশ।

এ বছর দাখিল পরীক্ষায় উপজেলায় পাসের হার ৫২ দশমিক ৫৪ শতাংশ। এর মধ্যে ধামশুর নুরানী দাখিল মাদ্রাসা থেকে ৩৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৬ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ১৬ দশমিক ২২ শতাংশ। রাজৈ স্বজনগাঁও দাখিল মাদ্রাসা থেকে ২০ জনের মধ্যে পাস করেছে ৫ জন, পাসের হার ২৫ শতাংশ। মেদুয়ারী দাখিল মাদ্রাসা থেকে ২৭ জনের মধ্যে পাস করেছে ৪ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ১৪ দশমিক ৮১ শতাংশ।


আরও পড়ুন

শেরপুরে ‎ইউএনও-এসিল্যান্ডের বাসভবনের দেয়ালে ‘জয় বাংলা’

১৮ নভেম্বর ২০২৬

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন উপজেলায় সাতটি প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ৬৯ শতাংশ। তবে বাটাজোড় বিএম উচ্চবিদ্যালয় থেকে ২৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে মাত্র ৭ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ২৫ দশমিক ৯২ শতাংশ।



মোস্তফা মতিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান জানিয়েছেন, তার প্রতিষ্ঠানে একসময় শতভাগ শিক্ষার্থী পাস করার রেকর্ড রয়েছে। আগের বছরগুলোতেও ফলাফল ভালো ছিল। এবার শিক্ষার্থীদের দুর্বলতার কারণে ফল খারাপ হয়েছে। তবে শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ করার এখতিয়ার উপজেলা প্রশাসনের আছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে তার।

তার মতে, এ ধরনের ব্যবস্থা নেওয়ার দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা অধিদপ্তরের। উপজেলা প্রশাসন কোন বিধি অনুসরণ করে এমন সিদ্ধান্ত নিয়েছে, তা তার বোধগম্য নয়।

মেদুয়ারী দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. আবদুল ওয়াহাব জানিয়েছেন, গত বছর তার প্রতিষ্ঠানে পাসের হার ৮০ শতাংশের বেশি ছিল। বর্তমানে মাদ্রাসাটিতে ১৫ জন শিক্ষক রয়েছেন। তাদের বেতন-ভাতা স্থগিতের সিদ্ধান্ত যথাযথ হয়নি বলে মনে করেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলে ভালো হতো।

ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, ৩০ শতাংশের কম পাস করা সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের শিগগির কারণ দর্শানোর নোটিস (শোকজ) দেওয়া হবে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর বিষয়ে শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হবে।

এ বিষয়ে ইউএনও মো. ফিরোজ হোসেন জানিয়েছেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় স্থানীয় সংসদ সদস্য শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন। ওই সভায় ৩০ শতাংশের কম পাস করা প্রতিষ্ঠানগুলোর এমপিও বাতিলের প্রস্তাবও তিনি উপস্থাপন করেন। তবে এমপিও বাতিল করা হলে প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে পুনরায় এমপিওভুক্ত হতে জটিলতায় পড়তে পারে। এ বিবেচনায় আপাতত এমপিও বাতিল না করে শিক্ষকদের বেতন-ভাতা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

আইনশৃঙ্খলা কমিটির সভায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন, সিদ্ধান্তের পেছনে ভালো উদ্দেশ্য রয়েছে কি না, সেটি না দেখে শুধু এখতিয়ারের প্রশ্ন তুললে পরিবর্তন আনা সম্ভব নয়। নির্বাহী কর্মকর্তা হিসেবে চিঠিতে তার স্বাক্ষর থাকলেও সিদ্ধান্তটি কমিটির। সংসদ সদস্য বিষয়টি সভায় উপস্থাপন করেছেন এবং কমিটির সম্মিলিত সিদ্ধান্তে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইউএনও আরও জানিয়েছেন, এর আগে বিভিন্ন সভা ও শিক্ষক সমাবেশে সংসদ সদস্য নিজেই ঘোষণা দিয়েছিলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার ৩০ শতাংশের নিচে থাকবে, সেসব প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা ও বোনাস বন্ধ করা হবে।

ভলুকা উপজেলা পরিষদশিক্ষকএসএসসি ও সমমানের পরীক্ষাএসএসসি পরীক্ষার ফল ২০২৬ভালুকাইউএনও
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন