ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকায় সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা স্থগিতের অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন। গত রবিবার প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কমিটির সভাপতিদের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। তবে শিক্ষকদের বেতন-ভাতা স্থগিতের বিষয়ে উপজেলা প্রশাসনের এমন চিঠি দেওয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট শিক্ষকেরা।ইউএনওর পাঠানো চিঠিতে বলা হয়েছে, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভার সিদ্ধান্ত অনুযায়ী...