Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সড়ক ‘তুমি পথ হারাইয়াছ?’

রাইসুল ইসলাম, পাবনা
agamir somoy
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮
সড়ক ‘তুমি পথ হারাইয়াছ?’

গ্রাফিকস: আগামীর সময়

ঝোপঝাড়, লতাগুল্ম আর ঘন জঙ্গলে ঢাকা পড়েছে পুরো সড়ক। কোথাও পিচ উঠে গেছে, কোথাও সরে গেছে ইট-সুরকি। তৈরি হয়েছে বড় বড় গর্ত। চারপাশে নীরবতা। মাঝেমধ্যে ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসে শিয়াল কিংবা সাপ। দেখে বোঝার উপায় নেই, একসময় এ পথ দিয়েই চলাচল করত রিকশা-ভ্যান, সাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন। অথচ সেটিই ছিল বিল এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ।

পাবনার বেড়া উপজেলার বড়শিলা-নলভাঙা-খাকছাড়া সড়কের এখন এমনই অবস্থা। প্রায় ১৩ বছর আগে নির্মিত পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কটি সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে চলাচলের অনুপযোগী। এতে বেড়া উপজেলার দুটি ইউনিয়নের অন্তত ১০টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষকে প্রতিদিন পোহাতে হচ্ছে দুর্ভোগ। অথচ নির্মাণের পর সড়কটি ওই এলাকার মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন এনেছিল।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তথ্য বলছে, বিল এলাকার কৃষিপণ্য পরিবহন এবং বাসিন্দাদের উপজেলা সদরে যাতায়াত সহজ করতে ২০১৩ সালে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণকাজ শেষ হয়। বেড়া পৌরসভার বড়শিলা থেকে চাকলা ইউনিয়নের নলভাঙা হয়ে খাকছাড়া পর্যন্ত সড়কটি বিলের মধ্য দিয়ে গেছে।

সড়ক চালুর পর বদলে গিয়েছিল যোগাযোগব্যবস্থা। চাকলা ও কৈতোলা ইউনিয়নের খাকছাড়া, নলভাঙা, চাকলা, দমদমা, জয়নগর, কৈতোলা, বড়শিলাসহ আশপাশের অন্তত ১০টি গ্রামের মানুষ এর সুফল পেতে শুরু করেন। বিল এলাকায় উৎপাদিত ধান, পাট ও শাকসবজি দ্রুত ও কম খরচে উপজেলা সদরের বাজারে নেওয়া যেত। মূল মহাসড়ক এড়িয়ে এই আঞ্চলিক সড়ক ব্যবহার করায় কমেছিল যাতায়াতের সময় ও খরচ।

কিন্তু নির্মাণের সময় বিল এলাকার ভৌগোলিক বাস্তবতা যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। সড়কটি অপেক্ষাকৃত নিচু ও সরু হওয়ায় বর্ষাকালে বিলের পানির চাপ ও অতিবৃষ্টিতে নির্মাণের প্রথম বছর থেকেই বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। প্রথম ছয়-সাত বছর খানাখন্দ পেরিয়ে কোনোভাবে যানবাহন চলাচল করলেও পরে পরিস্থিতি আরও খারাপ হয়। নিয়মিত সংস্কার না হওয়ায় ধীরে ধীরে সড়কটি মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

নলভাঙা গ্রামের মো. হোসেন আলীর ক্ষোভ যেন এই দুর্ভোগেরই প্রতিচ্ছবি। তিনি বলেছেন, ‘একসময় এই রাস্তা দিয়ে সহজেই বাজারে যাওয়া যেত। ধান ও সবজি নিয়ে হাটে যেতাম। এখন দিনের বেলায়ও এই পথে হাঁটতে ভয় লাগে। সাপ-শিয়ালের উপদ্রব বেড়েছে। তিন কিলোমিটারের পথ এড়িয়ে এখন ৮-১০ কিলোমিটার ঘুরে উপজেলা সদরে যেতে হয়। এতে যাতায়াত খরচও হয়েছে প্রায় দ্বিগুণ।’

সড়কটি বন্ধ হয়ে যাওয়ার প্রভাব শুধু যাতায়াতেই সীমাবদ্ধ নেই। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন কৃষকরা। উৎপাদিত ধান, পাট ও সবজি বাজারে নিতে এখন বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হয়। এতে পরিবহন খরচ বেড়ে যায় এবং অনেক ক্ষেত্রে কৃষকরা তাদের পণ্যের ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হন। একইভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্য আনা-নেওয়ার খরচ বাড়ায় চাপ পড়ছে সাধারণ মানুষের ওপর। এর সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষা ও স্বাস্থ্যসেবার সংকট।

এলজিইডি কর্তৃপক্ষ বলছে, সড়কটি পুনর্নির্মাণ ও মানোন্নয়নের জন্য ২০২২ সালে প্রায় ১০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে একটি পূর্ণাঙ্গ প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরি করে পাঠানো হয়েছিল মন্ত্রণালয়ে। এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকাটি পরিদর্শনও করেন। তবে অর্থ বরাদ্দ না পাওয়ায় শেষ পর্যন্ত প্রকল্পটি অনুমোদন পায়নি।

তবে আশার কথা জানিয়েছেন পাবনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম। তার ভাষ্য, নলভাঙা-বড়শিলা সড়কটি ওই এলাকার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে পাঠানো একটি প্রকল্প অনুমোদন না পাওয়ায় কাজটি আটকে যায়। সম্প্রতি সরকার ‘পাবনা প্রকল্প’ নামে একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এর আওতায় সড়কটি বাস্তবায়নের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।

 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৩

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫

    advertiseadvertise