Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুমিল্লা সরকারি মহিলা কলেজ

পরীক্ষাকেন্দ্রে জলাবদ্ধতা: ৭ শিক্ষককে স্ট্যান্ড রিলিজ

কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১২:১৩
পরীক্ষাকেন্দ্রে জলাবদ্ধতা: ৭ শিক্ষককে স্ট্যান্ড রিলিজ

ছবি: আগামীর সময়

কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ায় কলেজের ৭ শিক্ষককে একযোগে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

তাদের কক্সবাজার, নোয়াখালী, সিলেট, বরগুনাসহ বিভিন্ন জেলার সরকারি কলেজে বদলি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব মো. আ কুদ্দুস সাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

বদলি হওয়া শিক্ষকেরা হলেন উপাধ্যক্ষ এ কে এম জহিরুল আলম (চিওড়া সরকারি কলেজ), অধ্যাপক মো. আবদুল মালেক (কক্সবাজার সরকারি কলেজ), সহযোগী অধ্যাপক কনক বড়ুয়া (হাতিয়া দ্বীপ সরকারি কলেজ), সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ উল্লাহ মজুমদার (লক্ষ্মীপুর সরকারি কলেজ), সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ নূর উল্লাহ (নবীনগর সরকারি কলেজ), প্রভাষক মো. আল-আমিন (বিয়ানীবাজার সরকারি কলেজ) ও
সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন (বরগুনা সরকারি কলেজ)।

আদেশে বলা হয়েছে, আগামী ২৯ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় সেদিন অপরাহ্ন থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে কলেজের একাধিক শিক্ষক জানান, প্রতিষ্ঠার পর থেকে কলেজটি পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতেই কলেজ অঙ্গনসহ পুরো নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এমন পরিস্থিতির দায় শুধু শিক্ষকদের ওপর চাপিয়ে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করা অযৌক্তিক ও হয়রানিমূলক। পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষা বোর্ড ও স্থানীয় প্রশাসনের উপস্থিত কর্মকর্তাদের মতামতের ভিত্তিতেই নেওয়া হয়েছিল। কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকরা এককভাবে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত দেওয়ার সুযোগ পান না।

শুক্রবার কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ মোসাম্মৎ আমেনা বেগম সাংবাদিকদের বললেন, তিনি বুধবার দায়িত্ব গ্রহণ করেছেন এবং বৃহস্পতিবার বদলির আদেশ সম্পর্কে জানতে পেরেছেন।

কুমিল্লা সরকারি মহিলা কলেজজলাবদ্ধতাস্ট্যান্ড রিলিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু