কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ায় কলেজের ৭ শিক্ষককে একযোগে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।তাদের কক্সবাজার, নোয়াখালী, সিলেট, বরগুনাসহ বিভিন্ন জেলার সরকারি কলেজে বদলি করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব মো. আ কুদ্দুস সাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।বদলি হওয়া শিক্ষকেরা হলেন উপাধ্যক্ষ এ কে এম জহিরুল আলম (চিওড়া সরকারি কলেজ), অধ্যাপক মো. আবদুল মালেক (কক্সবাজার সরকারি কলেজ), সহযোগী অধ্যাপক কনক...