Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সুন্দরবনে বনরক্ষীদের ওপর হামলা, বিএনপি নেতা গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ২০:০৮
শেয়ার করুন:
সুন্দরবনে বনরক্ষীদের ওপর হামলা, বিএনপি নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার বিএনপি নেতা

সুন্দরবনে বনরক্ষীদের ওপর হামলা ও বনের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের ঘটনায় মোশাররফ খাঁ নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মোংলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মোংলার জয়মনি বাজারের আবু সাইদের চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাকে দাকোপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মোশাররফ খাঁ জয়মনি গ্রামের শরকির খাল এলাকার মৃত সাহেব আলী খাঁর ছেলে। তিনি পেশায় মাছের পোনা ব্যবসায়ী।

পুলিশ জানায়, এ মামলায় আগে গ্রেপ্তার হওয়া দুই আসামির জিজ্ঞাসাবাদ এবং আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে মোশাররফ খাঁর নাম উঠে আসে। এসব তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আগে গ্রেপ্তার হওয়া সোহেল শেখ ও লাইজু বেগমকে জিজ্ঞাসাবাদে মোশাররফ খাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতেও তারা তার জড়িত থাকার কথা উল্লেখ করেছেন। এসব তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে মোশাররফ খাঁর পরিবারের দাবি, স্থানীয় বিএনপির কমিটি নিয়ে বিরোধের জেরে ষড়যন্ত্রমূলকভাবে তাকে এ মামলায় জড়ানো হয়েছে। আগে গ্রেপ্তার হওয়া সোহেল শেখ ও লাইজু বেগমকে দিয়ে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ানো হয়েছে বলেও অভিযোগ পরিবারের।

মোশাররফের ছোট ভাই লিটন খাঁ বলেন, ‘তার বড় ভাই ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। সুন্দরবনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত নন। বরং বনরক্ষীদের ডাকে বিভিন্ন কাজে তিনি নিয়মিত বন বিভাগের কার্যালয়ে যেতেন এবং তাদের সহযোগিতা করতেন।’

লিটন খাঁ আরও বলেন, ‘গত ২ নভেম্বর বনরক্ষীদের ওপর হামলা ও বনের খালে বিষ প্রয়োগের ঘটনার ভিডিও ফুটেজে তার ভাইকে দেখা যায়নি। মামলার মূল এজাহারেও তার নাম ছিল না। ঘটনার ৮ দিন পর তাকে গ্রেপ্তার করায় তারা বিস্মিত। স্থানীয় বিএনপির কমিটি নিয়ে বিরোধের জেরে রাজনৈতিক প্রতিপক্ষ তার ভাইকে মামলায় ফাঁসিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার নিরপেক্ষ তদন্তও দাবি করেন লিটন।

এ বিষয়ে মোংলা থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, ‘মোশাররফ খাঁকে গ্রেপ্তারে দাকোপ থানা পুলিশ মোংলা থানার সহযোগিতা চেয়েছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তারে সহযোগিতা করা হয়।’

গত ২ নভেম্বর সুন্দরবনের খুলনার দাকোপ এলাকায় বনের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় বনরক্ষীরা বাধা দিলে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র দা নিয়ে তাদের ওপর হামলা চালান বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে দাকোপ থানায় মামলা করা হয়। ঘটনার পর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গত ৭ নভেম্বর মোংলার জয়মনি গ্রাম থেকে সোহেল শেখ ও তার স্ত্রী লাইজু বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোংলা শহরের বিষ বিক্রেতা সেলিম মিয়াকেও গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাদের তিনজনকেই কারাগারে পাঠানো হয়েছে।

সুন্দরবনবনরক্ষীদের ওপর হামলাবিএনপি নেতা গ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ