Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিছানায় ভাঙা শাখা, গলায় দাগ, শাশুড়ি হত্যার তীর পুত্রবধূর দিকে

পিরোজপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৮:১৯
বিছানায় ভাঙা শাখা, গলায় দাগ, শাশুড়ি হত্যার তীর পুত্রবধূর দিকে

ছবি: আগামীর সময়

রাত তখন আনুমানিক ৯টা। বাজার থেকে কাজ সেরে বাড়ি ফিরেছিলেন বৃদ্ধ রাধেশ্যাম। ঘরে ঢুকে স্বভাবসুলভভাবেই স্ত্রী নমিতা রানীকে (৮০) ডাকাডাকি করতে থাকেন তিনি। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ মিলছিল না। একপর্যায়ে সন্দেহ হলে শোবার ঘরের খাটের কাছে এগিয়ে যান। বিছানায় পড়ে থাকা গায়ের কাঁথাটা সরাতেই আঁতকে ওঠেন তিনি—নিথর পড়ে আছেন স্ত্রী।

বৃহস্পতিবার (২৮ মে) রাতে পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের দক্ষিণ কলারন গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে।

পারিবারিক সূত্র জানায়, বিছানায় নমিতা রানীর নিথর দেহের পাশে তাঁর হাতের ভাঙা শাখা পড়ে ছিল। এছাড়া তাঁর গলায় স্পষ্ট আঘাতের চিহ্ন দেখা গেছে, যা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এই নৃশংস ঘটনার পর থেকেই পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের স্বজন ও প্রতিবেশীদের অভিযোগের আঙুল ঘরের পুত্রবধূ বন্যা রানী পালের দিকে। স্বজনদের দাবি, পুত্রবধূ বন্যার সঙ্গে স্থানীয় এক ব্যক্তির দীর্ঘদিন ধরে বিয়েবহির্ভূত সম্পর্ক চলছিল। এই পরকীয়া নিয়ে পরিবারে প্রায়ই অশান্তি হতো। বৃদ্ধা নমিতা রানী এই অনৈতিক সম্পর্কের তীব্র প্রতিবাদ করায় তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন পুত্রবধূ। তাঁদের ধারণা, সেই ক্ষোভের জের ধরেই নমিতা রানীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই বহিরাগত ব্যক্তি পলাতক রয়েছেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে উত্তেজিত গ্রামবাসীর হাত থেকে বাঁচাতে এবং ঘটনার সুরাহা করতে পুত্রবধূ বন্যা রানীসহ দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনরোষ এড়াতে দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি