Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

যে জীবন খবর বিলির...

মো. আমজাদ হোসেন, কাউনিয়া (রংপুর)
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৬
শেয়ার করুন:
যে জীবন খবর বিলির...

মানুষের হাতে তুলে কাগজ তুলে দিতে দিতে ২৬ বছর পার আনোয়ার হোসেনের। ছবি : আগামীর সময়

সকাল হলেই বাইসাইকেলে পত্রিকার বোঝা নিয়ে বেরিয়ে পড়েন আনোয়ার হোসেন। মানুষের হাতে তুলে দেন দেশ-বিদেশের খবর। এভাবে কেটে গেছে জীবনের ২৬ বছর। অথচ সময়ের সঙ্গে ছাপা পত্রিকার বিক্রি কমে যাওয়ায় এখন নিজের সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন তিনি। স্ত্রী, তিন মেয়ে ও বৃদ্ধ মাকে নিয়ে সংসার। তার দুশ্চিন্তা, অভাবের কারণে মেয়েদের পড়াশোনা যেন বন্ধ না হয়।

রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের পাঞ্জরভাঙ্গা গ্রামের বাসিন্দা আনোয়ারের বয়স প্রায় ৪০ বছর। পত্রিকা বিক্রিই তার পরিবারের একমাত্র আয়ের উৎস। একসময় প্রতিদিন ১ হাজার থেকে ১ হাজার ২০০ কপি পত্রিকা বিক্রি করতেন তিনি। এখন বিক্রি কমে দাঁড়িয়েছে ৪০০ থেকে ৫০০ কপিতে। আয় কমলেও সংসারের খরচ কমেনি। নিত্যপণ্যের দাম, মেয়েদের পড়াশোনা ও পরিবারের চিকিৎসার খরচ সামলাতে প্রতিদিন হিসাব মেলাতে হয় তাকে।

তিন মেয়ের মধ্যে বড় আফরোজা আক্তার (২২) এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। দ্বিতীয় মেয়ে আশরাফী আক্তারের বয়স ১৪ বছর, ছোট নাইদা জান্নাতের ১০ বছর। তিন মেয়েকেই পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ করতে চান আনোয়ার। কিন্তু সীমিত আয়ে বই, খাতা, কলম, পোশাক ও শিক্ষার অন্যান্য খরচ জোগানো কঠিন হয়ে পড়েছে।

পাঞ্জরভাঙ্গা গ্রামের একটি কুঁড়েঘরে স্ত্রী, সন্তান ও মাকে নিয়ে বসবাস করেন আনোয়ার। ঘরে অভাব থাকলেও মেয়েদের পড়াশোনা বন্ধ করার কথা ভাবতে চান না তিনি। তার স্বপ্ন, মেয়েরা শিক্ষিত হয়ে নিজেদের পায়ে দাঁড়াবে এবং দারিদ্র্যের চক্র থেকে বেরিয়ে আসবে।

উৎসব-পার্বণেও স্বস্তি নেই তার সংসারে। অন্যরা নতুন পোশাক ও ভালো খাবারের আয়োজন করলেও সংসারের খরচ মেটাতে হিমশিম খেতে হয় আনোয়ারকে। বৃদ্ধ মায়ের ওষুধ এবং পরিবারের অন্যান্য প্রয়োজন মেটাতে গিয়ে বাড়তি খরচের মাসগুলোয় সংকট আরও বাড়ে।

নিজের দীর্ঘ সংগ্রামের কথা বলতে গিয়ে আনোয়ার আক্ষেপ করে বললেন, ‘আর পারা যাচ্ছে না।’ ২৬ বছরের পরিশ্রমের পরও পরিবারের জন্য নিশ্চিত জীবন গড়ে তুলতে পারেননি তিনি। পত্রিকা বিক্রির আয় কমে যাওয়ায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।

তবু প্রতিদিন সকালে পত্রিকার বোঝা নিয়ে বেরিয়ে পড়েন আনোয়ার। তার আয়ের ওপর নির্ভর করছে পাঁচ সদস্যের পরিবারের জীবনযাপন। বিশেষ করে তিন মেয়ের পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বপ্ন তাকে প্রতিদিন কাজ করতে সাহস
জোগায়।

কাউনিয়ারংপুরপত্রিকাআনোয়ার হোসেন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    ‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’

    ‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’

    সৌদিতে সিঁড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

    সৌদিতে সিঁড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু