Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শুরুর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১৭:২৯
প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শুরুর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

ছবি: আগামীর সময়

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি ও জনসভাকে ঘিরে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। অনুষ্ঠান শুরুর আগেই প্রবল বাতাস ও বৃষ্টির কারণে উপকারভোগীদের জন্য নির্মিত প্যান্ডেল ভেঙে পড়ে। পরে নিরাপত্তার স্বার্থে পুরো প্যান্ডেল খুলে ফেলতে বাধ্য হয় আয়োজকরা।

এতে হাজারো উপকারভোগী, অতিথি ও দর্শনার্থীকে দীর্ঘ সময় খোলা আকাশের নিচে বৃষ্টি ও রোদের মধ্যে অবস্থান করতে হয়। একই সঙ্গে মঞ্চের ছাউনিতে পানি জমে থাকা এবং অনুষ্ঠান চলাকালে মঞ্চের ভেতরে পানি চুইয়ে পড়ার ঘটনাও দেখা যায়।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। ওই মাঠেই দুপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন এবং জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন

প্রতিশোধ নিলে জোড়া লাগবে না হাড় : প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭ জুন ২০২৬

সরেজমিনে দেখা যায়, উপকারভোগী ও অতিথিদের বসার জন্য মাঠে অস্থায়ী প্যান্ডেল নির্মাণ করা হয়েছিল। প্রধানমন্ত্রীর আগমনের কিছুক্ষণ আগে হঠাৎ দমকা বাতাস ও বৃষ্টি শুরু হলে মঞ্চের সামনের একটি প্যান্ডেল ভেঙে পড়ে। এ সময় সেখানে অবস্থানরত লোকজন দ্রুত সরে যাওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। পরে নিরাপত্তার স্বার্থে ভেঙে পড়া অংশসহ খুলে ফেলা হয় পুরো প্যান্ডেল।

এ সময় আরও দেখা যায়, বৃষ্টির কারণে মূল মঞ্চের ছাউনির ওপর পানি জমে ছিল। ডেকোরেটরসের কর্মীরা বাঁশ দিয়ে চাপ প্রয়োগ করে জমে থাকা পানি সরানোর চেষ্টা করেন। এতে ছাউনির পানি মঞ্চের ভেতরে পড়তে দেখা যায়। প্রধানমন্ত্রীর উপস্থিতির সময়ও মঞ্চের বিভিন্ন অংশে পানি চুইয়ে পড়ার দৃশ্য নজরে আসে।

আরও পড়ুন

সিলেটে পর্যটককে হেনস্তা, তিনজনকে ধরল জনতা

৩১ মে ২০২৬

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অনুষ্ঠানস্থলের মঞ্চ, প্যান্ডেল ও অন্যান্য অবকাঠামোগত কাজের দায়িত্বে ছিল। তবে বর্ষা মৌসুমের বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনীয় নিরাপত্তা ও টেকসই ব্যবস্থা নিশ্চিত করা হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

অনুষ্ঠানের অংশ নিতে আসা ইকবাল মিয়া অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ ঝাড়লেন। বললেন, ‘একজন প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের জন্য যদি এ ধরনের নিম্নমানের প্যান্ডেল নির্মাণ করা হয়, তাহলে সাধারণ মানুষের অনুষ্ঠানের অবস্থা কী হবে? সামান্য বৃষ্টি ও বাতাসেই প্যান্ডেল ভেঙে পড়েছে, মঞ্চের ওপর পানি জমেছে। এমন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানের আগে এসব বিষয় আরও গুরুত্বের সঙ্গে যাচাই করা উচিত ছিল।’

একইসুরে ক্ষোভ প্রকাশ করলেন রহমত আলী। ‘সকাল থেকেই মাঠে ছিলাম। বৃষ্টি শুরু হওয়ার পর আশ্রয় নেওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। প্যান্ডেল খুলে ফেলার পর সবাই খোলা জায়গায় দাঁড়িয়ে ছিলাম। এতে বৃদ্ধ ও নারী উপকারভোগীরা চরম দুর্ভোগে পড়ে।’

তবে নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৫৫ জন উপকারভোগীর মধ্যে প্রতীকীভাবে ১০ জনের হাতে তুলে দেন ফ্যামিলি কার্ড।

এ ছাড়া ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত পাঁচজনকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর পাঁচজনকে জীবনমান উন্নয়নের জন্য ১০ হাজার টাকা করে এককালীন সহায়তা, পাঁচজন শিক্ষার্থীকে শিক্ষা অনুদান হিসেবে ১০ হাজার টাকা করে এবং দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ১০০ জনকে ১০ হাজার টাকা করে বিশেষ অনুদান দেওয়া হয়। পাশাপাশি পাঁচজন চা-শ্রমিকের হাতে টেকসই আবাসন নির্মাণের জন্য দুই লাখ টাকা করে আর্থিক বরাদ্দপত্র তুলে দেওয়া হয়।

অব্যবস্থাপনার দায় এড়িয়ে গেলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। তার ভাষ্য, ইভেন্ট ম্যানেজমেন্টের পুরো টিম ঢাকা থেকে এসেছে। তারাই সারা দেশে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এখানে স্থানীয় প্রশাসনের কোনো ব্যয় বা বরাদ্দ ছিল না। সরকারি অর্থের ব্যয় কমিয়ে সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা ছিল বলে জেনেছি। তবুও বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রী দেখেছেন।’

‘দাপ্তরিক কার্যক্রমে কোনো ত্রুটি হয়নি। প্যান্ডেল ভেঙে পড়ার বিষয়টি প্রশাসনের নজরে আসা মাত্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা’— যোগ করলেন ইউএনও।


প্রধানমন্ত্রীতারেক রহমানফ্যামিলি কার্ডজনসভাসিলেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, সঙ্গে তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, সঙ্গে তৌসিফ ও সাদনিমা

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    মেসে ‘ভাত চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

    মেসে ‘ভাত চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

    গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি