Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঈদ এলেই জ্বলে ওঠে কামারপাড়ার আগুন

মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ২১:১৩
ঈদ এলেই জ্বলে ওঠে কামারপাড়ার আগুন

ছবি: আগামীর সময়

পবিত্র ঈদুল আজহা যত ঘনিয়ে আসে, ততই ব্যস্ত হয়ে ওঠেন কামারপাড়ার কারিগররা। বছরের অন্য সময় তুলনামূলক শান্ত থাকলেও কোরবানির ঈদকে ঘিরে তাদের কর্মচাঞ্চল্য চোখে পড়ার মতো। আগুনের তাপে লোহা গলিয়ে, হাতুড়ির আঘাতে ছুরি, দা, বটি ও চাপাতি তৈরি করতে দিন-রাত এক করে কাজ করছেন তারা।

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর এলাকার কামারপাড়ায় গেলেই এখন শোনা যায় হাতুড়ির টুংটাং শব্দ। ভোর থেকে গভীর রাত পর্যন্ত একটানা চলছে কাজ। রাত যত গভীর হয়, ততই যেন বাড়ে কর্মব্যস্ততা। আগুনের লেলিহান শিখা আর লোহার ঝনঝন শব্দ জানান দেয়, কোরবানির ঈদ আর বেশি দূরে নয়।

সরেজমিনে দেখা যায়, কামারপাড়ার প্রতিটি কারখানায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেউ তৈরি করছেন কোরবানির পশু জবাইয়ের ছুরি, কেউ বানাচ্ছেন দা, বটি বা চাপাতি। কয়লার আগুনে লোহা লাল করে তা পিটিয়ে প্রয়োজনীয় আকৃতি দিচ্ছেন কারিগররা। তীব্র গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা কাজ করলেও থামার সুযোগ নেই তাদের।

কারিগরদের ভাষ্য, সারা বছরের তুলনায় ঈদের এই সময়টাতেই সবচেয়ে বেশি কাজের চাপ থাকে। অনেকেই নতুন সরঞ্জাম কিনতে আসেন, আবার অনেকে পুরোনো দা-বটি ধার করাতে নিয়ে আসেন। ফলে কাজের চাপ কয়েকগুণ বেড়ে যায়।

পৌর শহরের প্রবীণ কামার সুশীল কর্মকার বলেছেন, ‘সারা বছর ব্যবসা খুব একটা ভালো চলে না। কোরবানির ঈদের সময়টার জন্যই আমরা অপেক্ষা করি। এই মৌসুমে যা আয় হয়, তা দিয়েই বছরের অনেকটা সময় চলে। তবে এবার তীব্র গরমে কাজ করতে খুব কষ্ট হচ্ছে। তারপরও কাজ থামানোর সুযোগ নেই।’

কামারপাড়ায় আসা ক্রেতারাও ব্যস্ত। ঈদের আগে ভিড় আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় অনেকেই আগেভাগে প্রয়োজনীয় সরঞ্জাম কিনে নিচ্ছেন। কেউ ছুরি কিনছেন, কেউ দা বা বটি। আবার অনেকেই পুরোনো যন্ত্রপাতি শান দিয়ে নিচ্ছেন।

বাজারে যন্ত্রপাতির আকার ও মানভেদে বিভিন্ন দাম রয়েছে। সাধারণ ছুরি ১০০ থেকে ৩৫০ টাকা, চাপাতি ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা, বটি ৩০০ থেকে ১ হাজার টাকা এবং পশু জবাইয়ের বড় ছুরি ১ হাজার থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি দা, বটি ও ছুরিতে শান দেওয়ার কাজও করছেন কারিগররা।

তবে কর্মব্যস্ততা থাকলেও কামারশিল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা রয়েছে কারিগরদের। তাদের দাবি, কয়লা ও লোহার দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ অনেক বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় লাভ কমে গেছে। নতুন প্রজন্মও এই পেশায় আগ্রহ হারাচ্ছে। ফলে শত বছরের পুরোনো এই শিল্প ধীরে ধীরে সংকুচিত হয়ে পড়ছে।

তবু সব শঙ্কা ভুলে ঈদ এলেই নতুন প্রাণ ফিরে পায় কামারপাড়া। আগুনের উত্তাপ, হাতুড়ির শব্দ আর কারিগরদের ঘামে তৈরি হয় কোরবানির প্রস্তুতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাই ঈদুল আজহা শুধু কোরবানির উৎসব নয়, কামারপাড়ার মানুষের জন্য এটি জীবিকা ও আশারও এক বিশেষ সময়।

কামারপাড়াআগুনঈদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি