Agamir Somoy E-Paper
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শুকনো ডাল কাটার অনুমতিতে শতবর্ষী রেইনট্রি গাছ কাটার অভিযোগ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৬:৩৪
শুকনো ডাল কাটার অনুমতিতে শতবর্ষী রেইনট্রি গাছ কাটার অভিযোগ

ছবি: আগামীর সময়

ঝিনাইদহে শুকনো ডাল কাটার মৌখিক অনুমতি নিয়ে শতবর্ষী রেইনট্রি গাছ কাটার অভিযোগ উঠেছে জেলা পরিষদের কর্মচারী মিল্টন হোসেনের বিরুদ্ধে। স্থানীয়দের বাধার মুখে আপাতত গাছ কাটা বন্ধ।

মঙ্গলবার (১৯ মে) থেকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের আড়পাড়া এলাকায় গাছ কাটার কাজ শুরু হয়। অভিযোগ, ঝুঁকিপূর্ণ শুকনো ডাল কাটার অনুমতি নেওয়া হলেও সেখানে তরতাজা গাছের বড় অংশ কেটে ফেলা হয়েছে।

স্থানীয়রা জানান, নতুন বাজার এলাকায় সড়কের পাশে থাকা দুটি শতবর্ষী রেইনট্রি গাছের শুকনো ও ঝুঁকিপূর্ণ দুটি ডাল কাটার জন্য মৌখিক অনুমতি দেওয়া হয়। এ কাজের দায়িত্ব পান জেলা পরিষদের কর্মচারী মিল্টন হোসেন। এরপর কয়েকজন শ্রমিক নিয়ে তিনি গাছ কাটার কাজ শুরু করেন। একটি গাছের প্রায় ৭০ শতাংশ এবং অন্য গাছটির বেশ কয়েকটি ডাল কেটে ফেলা হয়। তবে যে দুটি শুকনো ডালকে ঝুঁকিপূর্ণ দেখিয়ে অনুমতি নেওয়া হয়েছিল, শনিবার পর্যন্ত সেগুলো কাটা হয়নি। এরই মধ্যে কাটা কিছু ডাল কালীগঞ্জের কয়েকজন কাঠ ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ।

আড়পাড়া এলাকার আব্দুর রউফ ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, শতবর্ষী এসব গাছ কালীগঞ্জের ঐতিহ্যের অংশ। তরতাজা গাছ এভাবে কেটে ফেলা অন্যায়। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তারা গাছ কাটা বন্ধ করেছেন।

অভিযোগের বিষয়ে মিল্টন হোসেনের দাবি, বাবলু হোসেন নামের এক ব্যক্তি অফিস থেকে অনুমতি এনে দিয়েছেন। অফিসের দায়িত্বে থেকেই তিনি কাজটি দেখভাল করছেন। কাটা কিছু ডাল বিক্রি করে শ্রমিকদের মজুরি পরিশোধ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বিস্তারিত জানতে অফিসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।

বাবলু হোসেন জানিয়েছেন, তার বাসার সামনে থাকা গাছের একটি ডাল তিনতলা ভবনের ছাদের ক্ষতি করছিল। তাই তিনি জেলা পরিষদে আবেদন করেছিলেন। পরে মিল্টন নামের এক ব্যক্তি শ্রমিক দিয়ে ডাল কাটেন। এ জন্য তার কাছ থেকে ১৮ হাজার টাকা নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ জানিয়েছেন, সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনে তিনি ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দিয়েছেন। আবার গাছ কাটার চেষ্টা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা জানিয়েছেন, সড়কের পাশের কয়েকটি ঝুঁকিপূর্ণ শুকনো ডাল কাটার জন্য মৌখিক অনুমতি দেওয়া হয়েছিল এবং দায়িত্ব দেওয়া হয় মিল্টনকে। শুকনো ডালের পরিবর্তে তরতাজা গাছ কাটার বিষয়টি তার জানা ছিল না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রেইনট্রি গাছঝিনাইদহগাছের ডাল
    শেয়ার করুন:
    Advertisement
    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৫

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ০৯ আগস্ট ২০২৬, ০০:২২

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৮

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩১

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৭

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:১৪

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১১

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৩

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    গাবতলীতে সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    সালতার পর্ষদের ব্যাংক হিসাব জব্দের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত

    সালতার পর্ষদের ব্যাংক হিসাব জব্দের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত

    ০৯ আগস্ট ২০২৬, ০১:৪৬

    ২০ টাকাতে বাজিমাত, লটারিতে পেলেন ৩০ লাখ টাকার পুরস্কার

    ২০ টাকাতে বাজিমাত, লটারিতে পেলেন ৩০ লাখ টাকার পুরস্কার

    ০৯ আগস্ট ২০২৬, ০২:১৯

    ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল!

    ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল!

    ০৯ আগস্ট ২০২৬, ০২:১৭

    বাংলাদেশ থেকে যাচ্ছে  যন্ত্রাংশ-প্রকৌশলী দল

    বাংলাদেশ থেকে যাচ্ছে যন্ত্রাংশ-প্রকৌশলী দল

    ০৯ আগস্ট ২০২৬, ০২:৪৮

    ছয় বছরে মোটরসাইকেল  দুর্ঘটনায় মৃত্যু ১৫ হাজার

    ছয় বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু ১৫ হাজার

    ০৯ আগস্ট ২০২৬, ০২:৪৪

    advertiseadvertise