Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সেন্ট মার্টিনে ১০ ফুট অজগর উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ২০:৪৫
সেন্ট মার্টিনে ১০ ফুট অজগর উদ্ধার

সেন্ট মার্টিনে ১০ ফুট অজগর— সংগৃহীত

সমুদ্রের ঢেউয়ের সঙ্গে তীরে ভেসে আসছিল বিশাল আকৃতির একটি অজগর। দূর থেকে সেটিকে দেখে প্রথমে ভয় পেয়ে যায় সৈকতে খেলতে থাকা কয়েকজন শিশু-কিশোর। পরে সাহস করে কাছে গিয়ে তারা বুঝতে পারে, সাপটি জীবিত। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ছুটে এসে অজগরটিকে উদ্ধার করেন।

ধারণা করা হচ্ছে, মিয়ানমারের পাহাড়ি এলাকায় সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হওয়া পাহাড়ি ঢলের স্রোতেই অজগরটি বঙ্গোপসাগর পেরিয়ে সেন্ট মার্টিন দ্বীপে ভেসে এসেছে।

আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে সেন্ট মার্টিন দ্বীপের ৩ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া সৈকতের পূর্ব পাশ থেকে অজগরটি জীবিত উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, বিকালে সৈকতে খেলতে গিয়ে কয়েকজন শিশু-কিশোর সমুদ্র থেকে অজগরটিকে তীরে উঠতে দেখে। পরে তারা সেটিকে উদ্ধার করে স্থানীয় বাজারে নিয়ে আসে। বিষয়টি বন বিভাগকে জানানো হলে তাদের পরামর্শে অজগরটি সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়।

সেন্ট মার্টিন বিএন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আয়াতুল্লাহ খোমেনি জানিয়েছেন, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। এর ওজন আনুমানিক ২০ থেকে ২৫ কেজি এবং বয়স তিন থেকে চার বছর হতে পারে।

আরও পড়ুন

কাজ শেষ হওয়ার আগেই ২ কোটির সেতুতে ফাটল

১৬ জুলাই ২০২৬

স্থানীয় বাসিন্দা তৈয়ব উল্লাহ বলেছেন, সেন্ট মার্টিন থেকে মিয়ানমারের উপকূলের দূরত্ব মাত্র প্রায় ৮ কিলোমিটার। বর্ষা মৌসুমে মিয়ানমারের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাত হলে নাফ, মায়ু ও কালাদান নদীতে প্রবল ঢল নামে। সেই ঢলের সঙ্গে গাছপালা, ডালপালা ও অন্যান্য ভাসমান বস্তুর পাশাপাশি বিভিন্ন বন্য প্রাণীও সাগরে ভেসে আসে।

তার ধারণা, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলের স্রোতেই অজগরটি সেন্ট মার্টিনে এসে পৌঁছেছে।

সেন্ট মার্টিনে পরিবেশ অধিদপ্তরের অফিস সহকারী আব্দুল আজিজ বলেছেন, ‘বন বিভাগের পরামর্শে অজগরটি আপাতত ইউনিয়ন পরিষদের হেফাজতে রাখা হয়েছে। পরে নিরাপদ সংরক্ষণ অথবা উপযুক্ত স্থানে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে।’

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানালেন, শুক্রবার ট্রলারে করে অজগরটি টেকনাফ রেঞ্জে পাঠানো হবে।

টেকনাফ রেঞ্জের বন কর্মকর্তা আব্দুর রশিদ বলেছেন, ‘উদ্ধার হওয়া অজগরটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে। শুক্রবার বন বিভাগের কাছে হস্তান্তরের পর সেটিকে পাহাড়ের উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।’

উল্লেখ্য, এর আগেও গত ৫ জুন সেন্ট মার্টিন দ্বীপের একটি মরিচক্ষেত থেকে প্রায় ১৫ ফুট লম্বা আরেকটি অজগর উদ্ধার করা হয়েছিল। পরে সেটিকেও বন বিভাগের মাধ্যমে নিরাপদে টেকনাফের পাহাড়ি এলাকায় অবমুক্ত করা হয়। ফলে অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সেন্ট মার্টিনে অজগর উদ্ধারের ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।

অজগর উদ্ধারসেন্ট মার্টিনকক্সবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের