Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস: সিপিবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৪
জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস: সিপিবি

ছবি: আগামীর সময়

জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি এবং বিদ্যুৎ ও গ্যাসের চরম সংকটে জনজীবনে নাভিশ্বাস উঠেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি। দ্রুত জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনার দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে সিপিবি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা।

জেলা সিপিবির সভাপতি কমরেড সাজিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন সিপিবির সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মো. জামাল, জেলা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, সহকারী সাধারণ সম্পাদক কমরেড আল মামুন, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আসমা খানম, উদীচী জেলা সহ-সভাপতি শাহজাহান সোহেল,এবং উদীচী জেলা সদস্য কবি মাশরেকি শিপারসহ অন্যরা।

বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে এরই মধ্যে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। বেড়েছে পরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এর পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের সংকট সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

তারা বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে তেলের দাম বাড়ানো হচ্ছে। রাত ১২টায় আকস্মিকভাবে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে কমিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে এর সরাসরি প্রভাব পড়ে পরিবহন খাত ও পণ্য পরিবহনে। ফলে পর্যায়ক্রমে সব ধরনের পণ্য ও সেবার মূল্য বাড়ে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন সাধারণ মানুষ।
মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন সিপিবির নেতাকর্মীরা।

এদিকে, কর্মসূচির শেষ পর্যায়ে প্রেস ক্লাব চত্বরে অবস্থান নিয়ে বিএনপির কয়েকজন কর্মীর সঙ্গে সিপিবির নেতাকর্মীদের বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় সিপিবির ব্যানার সরিয়ে নেওয়ার চেষ্টা এবং টানাটানির ঘটনা ঘটে বলে আয়োজকদের অভিযোগ। তারা বলেন, প্রেসক্লাব চত্বরে দ্রুত অবস্থান নেওয়ার জন্যই এ ঘটনা ঘটানো হয়। এটিকে অসহিষ্ণু ও নিন্দনীয় আচরণ হিসেবে উল্লেখ করেন তারা।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিপিবির জেলা সভাপতি সাজিদুল ইসলাম বক্তব্য না দিয়েই সভার কার্যক্রম দ্রুত শেষ করেন।

সিপিবিজ্বালানি তেলমূল্যবৃদ্ধি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    মেরিটাইম সম্ভাবনা বিনা পদক্ষেপে ব্যর্থ হতে দিতে চান না নৌপরিবহন মন্ত্রী

    ফের কমেছে গ্যাস সরবরাহ, পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

    ফের কমেছে গ্যাস সরবরাহ, পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর

    কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত অবস্থায়ই হামলাকারীকে মারধর