Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

একসঙ্গে এনসিপিতে যোগ দিলেন ৫০০ নেতাকর্মী

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১৯:২৮
একসঙ্গে এনসিপিতে যোগ দিলেন ৫০০ নেতাকর্মী

সংগৃহীত ছবি

রাজশাহীতে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) গণযোগদান কর্মসূচি। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে আসা প্রায় ৫০০ নেতাকর্মী আজ শনিবার আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন। দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ যোগদান সম্পন্ন হয়।

এনসিপির রাজশাহী মহানগর শাখার উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ ও ইসলামী ছাত্রশিবির থেকে আসা নেতাকর্মীদের দলীয় ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম এবং দলের মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তারা নবাগতদের গলায় ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান। এ সময় মঞ্চ থেকে যোগদানকারীদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক পদও ঘোষণা করা হয়। যোগদানকারীদের মধ্যে তরুণ রাজনৈতিক কর্মী, ছাত্রনেতা এবং বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক পর্যায়ের ব্যক্তিরাও ছিলেন।

আয়োজকদের দাবি, রাজশাহীতে এনসিপির সাংগঠনিক বিস্তৃতি এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়ার কারণেই এ গণযোগদান ঘটেছে। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সারজিস আলম বলেছেন, দেশের মানুষ এখন বিকল্প রাজনৈতিক শক্তির সন্ধান করছে। জনগণের প্রত্যাশা পূরণে এনসিপি নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

একই সঙ্গে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বললেন, জনগণের অধিকার, ভোটব্যবস্থা ও গণতন্ত্র রক্ষায় নতুন রাজনৈতিক ঐক্যের প্রয়োজন রয়েছে।

দেশে রাজনৈতিক বিভাজন ও দলীয়করণ বাড়ছে। এ পরিস্থিতিতে জনগণ পরিবর্তনের প্রত্যাশা থেকে এনসিপির দিকে ঝুঁকছে বলে মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় সরকারের সমালোচনাও করেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী।

তিনি বলেছেন, ‘আজকের এ যোগদান প্রমাণ করে রাজশাহীতে এনসিপির প্রতি মানুষের আস্থা বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক মতের মানুষ এখন একটি বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্মে একত্রিত হচ্ছেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এবিএম গাজী সালাউদ্দিন আহমেদ, এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী মহানগর শাখার সদস্য সচিব আতিকুর রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে মাঠ পর্যায়ে সক্রিয়তা বাড়ানোর কৌশলের অংশ হিসেবেই এনসিপি বিভিন্ন অঞ্চলে গণসংযোগ ও যোগদান কর্মসূচি জোরদার করেছে। রাজশাহীর এই গণযোগদান সেই প্রচেষ্টারই একটি বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

এনসিপিযোগদানরাজশাহী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের