Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দুই বান্ডিল টিনে ঘুচল বৃষ্টির ভয়

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৮:৩৫
দুই বান্ডিল টিনে ঘুচল বৃষ্টির ভয়

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় লোকদের হাতে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ তুলে দিচ্ছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন— সংগৃহীত

বছরের পর বছর বৃষ্টি মানেই আতঙ্ক ছিল শিউলী বেগমের পরিবারের জন্য। আকাশে মেঘ জমলেই দুশ্চিন্তা শুরু হতো- কখন ঘরের ফুটো টিন দিয়ে পানি পড়বে, কখন ভিজে যাবে বিছানা, কাপড় আর ঘরের আসবাব। অভাবের সংসারে নতুন টিন কেনার সামর্থ্য ছিল না। সেই শিউলীসহ রাজশাহীর পবার ১৫টি অসহায় পরিবার এবার পেয়েছে ঘর মেরামতের সহায়তা। দুই বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার টাকা করে গৃহনির্মাণ সহায়তা হাতে পেয়ে তাদের চোখেমুখে ফিরেছে স্বস্তি।

আজ মঙ্গলবার দুপুরে পবা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব পরিবারের হাতে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব পরিবার দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছিল। কারও ঘরের টিনে মরিচা ধরেছে, কারও চাল ফুটো হয়ে সামান্য বৃষ্টিতেই পানি পড়ে। কিন্তু অভাবের কারণে ঘর মেরামতের সুযোগ হচ্ছিল না। সহায়তা পাওয়ার পর নিজের কষ্টের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কাটাখালী পৌরসভার হাজরাপুকুর এলাকার শিউলী বেগম।

তিনি বললেন, ‘এক ছেলে আর স্বামীকে নিয়ে রেললাইনের পাশে সরকারি জায়গায় থাকি। স্বামী কৃষিকাজ করেন। কোনো রকমে সংসার চলে। এই সামান্য আয় দিয়ে ঘরের টিন পরিবর্তন করা আমাদের জন্য অনেক কষ্টের। সামান্য বৃষ্টি হলেই ঘরের ফুটো টিন দিয়ে পানি ঢুকে সব ভিজে যায়। কত রাত যে বৃষ্টির পানিতে কষ্ট করে কাটিয়েছি, তার কোনো হিসাব নেই। আজ দুই বান্ডিল টিন আর ছয় হাজার টাকা পেয়েছি। এবার ঘরের টিনগুলো ঠিক করতে পারব। বৃষ্টি হলে আর ঘরের ভেতর পানি ঢুকবে না।’ শিউলীর মতো আরও ১৪টি পরিবারের সদস্যদের মুখেও এদিন দেখা গেছে স্বস্তির হাসি। দীর্ঘদিনের দুর্ভোগের পর ঘর মেরামতের সুযোগ পেয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন তারা।

আরও পড়ুন

ভাইরাল ভিডিও নিয়ে এমপি নজরুলের ব্যাখ্যা, কিশোরীকে দ্বিতীয় স্ত্রী দাবি

২১ জুলাই ২০২৬

সহায়তা পাওয়া হড়গ্রাম ইউনিয়নের আলীগঞ্জ এলাকার এরফান আলীর ঘরেও ছিল একই চিত্র। প্রায় ৪০ বছর আগে তৈরি করা টিনের ঘর এখন পুরোনো হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই ঘরের ভেতরে পানি পড়ে।

এরফান আলী বললেন, অনেক কষ্ট করে সংসার চালাই। একমাত্র মেয়ের বিয়ে দিয়েছি। এখন স্ত্রীকে নিয়ে এই ঘরেই থাকি। আজ দুই বান্ডিল টিন ও ৬ হাজার টাকা পেয়েছি। এবার ঘরটা নতুন করে ঠিক করতে পারব।

পবার হরিয়ান ইউনিয়নের নলখোলা গ্রামের নুরভানু বেগমও সহায়তা পেয়ে খুশি। উচ্ছ্বসিত কণ্ঠে তিনি জানালেন, টাকার অভাবে দীর্ঘদিন ধরে ঘরের পুরোনো টিন পরিবর্তন করতে পারেননি তিনি। সরকার ঢেউটিন ও টাকা দেওয়ায় এবার ঘরের টিনগুলো নতুন করে লাগাতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঢেউটিন ও গৃহনির্মাণের অর্থ তুলে দেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এ সময় তিনি বলছিলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট খুবই মানবিক বিষয়। অসহায় মানুষের ঘর নির্মাণ ও পুনর্নির্মাণে সরকারের এই সহায়তা তাদের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরও বললেন, সরকারের লক্ষ্য হচ্ছে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সরকারি সহায়তা প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়া।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন বললেন, যাচাই-বাছাই করে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এই সহায়তার আওতায় আনা হয়েছে। এই সহায়তার মাধ্যমে পরিবারগুলো তাদের ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করে কিছুটা স্বস্তিতে বসবাস করতে পারবে।

রাজশাহীসংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলনটিন বিতরণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি