Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঈশ্বরদী

সড়ক অবরোধে কাটা সরকারি গাছ রাতের আঁধারে উধাও

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ২০:১৭
শেয়ার করুন:
সড়ক অবরোধে কাটা সরকারি গাছ রাতের আঁধারে উধাও

ছবি: আগামীর সময়

পাবনার ঈশ্বরদীতে মহাসড়কের পাশের গাছ কেটে সড়ক অবরোধের পর সেই গাছটিই রাতের আঁধারে উধাও হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, সড়ক থেকে গাছটি সরানোর পর স্থানীয় প্রভাবশালী নেতাকর্মীরা সেটি বিক্রি করে দিয়েছেন। তবে এ বিষয়ে কিছুই জানে না বলে দাবি করেছে হাইওয়ে পুলিশ ও বন বিভাগ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) দিনগত রাত পৌনে ১২টার দিকে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের মানিকনগর পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের পাশে গাছ কেটে সড়কে ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে গাছটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে পরদিন সকালে ঘটনাস্থলে কাটা গাছটির আর কোনো হদিস মেলেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানালেন, সড়ক থেকে গাছটি সরানোর পরপরই স্থানীয় কয়েকজন প্রভাবশালী নেতাকর্মী রাতের আঁধারে সেটি বিক্রি করে দিয়েছেন।

আরও পড়ুন

বড় বোন ধর্ষণের আসামি অধরা, এবার ছোট বোনকেও ধর্ষণ

২৯ নভেম্বর ২০২৬

সলিমপুর ইউনিয়ন পরিষদে দায়িত্বরত গ্রাম পুলিশের সদস্য সোহাগ হোসেনের ভাষ্য, ঈশ্বরদী থানা ও হাইওয়ে পুলিশের নির্দেশে সড়কের উপর পড়ে থাকা গাছটি সরিয়ে রাস্তার পাশে রেখেছিলেন। তবে গাছটি পরে কি হয়েছে এ বিষয়ে কিছু জানেন না তিনি।

এ বিষয়ে পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানালেন, ‘গাছ কেটে সড়কে ফেলে রাখায় অল্প সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়েই তারা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। তবে পরবর্তীতে সেই গাছ কারা নিয়ে গেছে বা বিক্রি করেছে, সে বিষয়ে তাদের কিছু জানা নেই।’

অন্যদিকে, বিষয়টি সম্পর্কে পুরোপুরি অন্ধকারে রয়েছে স্থানীয় বন বিভাগ। ঈশ্বরদী উপজেলা বন কর্মকর্তা ফসিউল আলম জানালেন, ‘গাছ বিক্রি তো দূরের কথা, গাছ কেটে যে সড়ক অবরোধ করা হয়েছিল, সে বিষয়টিই তার জানা নেই। তবে আগামীকাল অফিসে গিয়ে সরেজমিনে তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।’

ঈশ্বরদীসড়ক অবরোধগাছ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার

    যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার