Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সোয়া লাখ গাছ লাগিয়েছেন রাজ্জাক
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জাল সনদ বানাতে গিয়ে হাতেনাতে ধরা, দুই প্রতিষ্ঠানে জরিমানা

পাবনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১৩:৩৩
শেয়ার করুন:
জাল সনদ বানাতে গিয়ে হাতেনাতে ধরা, দুই প্রতিষ্ঠানে জরিমানা

ছবিঃ আগামীর সময়

পাবনার বেড়া উপজেলায় জাল সনদ তৈরির অভিযোগে দুটি কম্পিউটার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার মঞ্জুর কাদের মহিলা ডিগ্রি কলেজ গেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরেন মায়িশা খান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিভিন্ন শিক্ষাবোর্ড ও বিশ্ববিদ্যালয়ের এসএসসি, এইচএসসি, অনার্স ও মাস্টার্সসহ বিভিন্ন পরীক্ষার জাল সনদ তৈরি ও বিক্রির অভিযোগ পেয়ে উপজেলা প্রশাসন কৌশলে যাচাই অভিযান চালায়। এজন্য প্রশাসনের দুইজন স্টাফকে ক্রেতা সেজে পাঠানো হয়।

এ সময় ‘রাকিব কম্পিউটার’ জানায়, তারা অষ্টম শ্রেণি পর্যন্ত সনদ তৈরি করতে পারে এবং এসএসসি সনদ পাশের দোকান থেকে করা সম্ভব। পূর্বপ্রস্তুতি নিয়ে অভিযান চালালে ‘রাকিব কম্পিউটার’ ও ‘আকাশ কম্পিউটার’ নামের দুটি প্রতিষ্ঠান থেকেই নকল সনদ তৈরির সফটওয়্যার, ওয়ার্ড ফাইল ও সংশ্লিষ্ট প্রমাণাদি জব্দ করা হয়।

এছাড়া জব্দ করা দুটি জন্মসনদ ও দুটি শিক্ষাসনদ অনলাইনে যাচাই করে সেগুলো ভুয়া বলে নিশ্চিত হয় প্রশাসন। পরে অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে আকাশকে ১০ হাজার টাকা এবং রাকিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরেন মায়িশা খান বলেছেন, ‘অভিযুক্তদের পারিবারিক অবস্থা বিবেচনায় জেল না দিয়ে জরিমানায় দণ্ডিত করা হয়েছে। তারা ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়াবে না মর্মে মুচলেকা দিয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কেউ আইনশৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

পাবনাজরিমানাজাল সনদদুই প্রতিষ্ঠান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার

    সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার