Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রংপুর

জানাজার পর জেগে উঠল কর্তৃপক্ষ

রংপুর অফিস
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১৮:০০
জানাজার পর জেগে উঠল কর্তৃপক্ষ

ছবি: আগামীর সময়

জনদুর্ভোগের আরেক নাম রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়-সাতমাথা সড়ক। বড় বড় গর্তসহ সড়ক জুড়ে খানাখন্দে চলাচলের অযোগ্য হয়ে পড়লেও কর্তৃপক্ষের ছিল না উদ্যোগ। দীর্ঘদিন ধরে বেহাল এই সড়ক সংস্কারের দাবিতে দফায় দফায় আন্দোলন করেছেন ভুক্তভোগীরা।

‘কর্তৃপক্ষ মারা গেছে’ সড়কের ওপর ক্ষুব্ধ এলাকাবাসী অভিনব প্রতিবাদ জানিয়ে গত বছর প্রতীকী গায়েবানা জানাজার আয়োজন করে। শেষ পর্যন্ত জেগে উঠেছে সিটি করপোরেশন।

দীর্ঘ প্রতিক্ষার পর আজ রবিবার দুপুরে সড়কটির সংস্কারকাজের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন। এতে সন্তোষ প্রকাশ করেছেন নগরবাসী।

তাদের আশা, কাজ শেষ হলে দীর্ঘদিনের যানজট ও চলাচলের দুর্ভোগ কমবে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, লোকাল গভর্নমেন্ট কভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের আওতায় প্রায় চার কিলোমিটার দীর্ঘ এ সড়কের কার্পেটিং, আরসিসি ড্রেন, ফুটপাত, সড়ক বিভাজক, লাইটপোস্ট ও স্মার্ট এলইডি স্ট্রিট লাইট স্থাপন করা হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৭২ হাজার ৭৪০ টাকা।

আরও পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, গরু জবাই করে খাওয়াবেন মেসিভক্ত মহি উদ্দিন

১২ জুলাই ২০২৬

রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব পলাশ কান্তি নাগ জানালেন, নগরের জাহাজ কোম্পানি থেকে সাতমাথা সড়ক দিয়ে কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার একাংশের মানুষ প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এই সড়কে চলাচল করেন।

বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ সড়কটি প্রায় দুই বছর ধরে খানাখন্দে ভরা। এ নিয়ে একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

সিটি করপোরেশনকে ‘মৃত’ ঘোষণা করে প্রতীকী জানাজার নামাজ পড়ানো হয়। তারপরও নির্বিকার ছিল কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর হলেও সড়কটির সংস্কারের কাজ শুরু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

সংস্কার কাজের উদ্বোধন শেষে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন বললেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়েছে। দায়িত্ব নেওয়ার পর সড়কটির উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে। এটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি পূর্ণাঙ্গ সড়ক হিসেবে গড়ে তোলা হবে।

ভবিষ্যতে এ মডেল অনুসরণ করে নগরীর অন্যান্য সড়কেরও উন্নয়ন করা হবে বলে জানান তিনি।

মোড়-সাতমাথা সড়করংপুরকর্তৃপক্ষ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    মিরপুরে বাড়ি ভাঙার সময় দেয়াল ধসে নিহত ১, আহত ২

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৭

    ইতালিতে বাঁধনের ওপর ‘হামলাকারী’ পাঁচ জন শনাক্ত বাংলাফ্যাক্টের যাচাইয়ে

    ইতালিতে বাঁধনের ওপর ‘হামলাকারী’ পাঁচ জন শনাক্ত বাংলাফ্যাক্টের যাচাইয়ে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮

    ‘মৃত্যুশয্যায়’ মা: চিন্ময়ের প্যারোলের আবেদন, কর্তৃপক্ষের ‘না’

    ‘মৃত্যুশয্যায়’ মা: চিন্ময়ের প্যারোলের আবেদন, কর্তৃপক্ষের ‘না’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৭

    advertiseadvertise