Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পাটের ভালো দাম পেয়ে খুশি সোনাতলার কৃষকেরা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১০
পাটের ভালো দাম পেয়ে খুশি সোনাতলার কৃষকেরা

রাস্তার পাশে বাঁশ বেধে শুকানো হচ্ছে পাট। ছবি: আগামীর সময়

বগুড়ার সোনাতলায় চলতি মৌসুমে পাটের চাষ কমলেও ফলন হয়েছে বাম্পার। গত বছরের তুলনায় হেক্টরপ্রতি ফলন ও পাটের মান ভালো হওয়ায় কৃষকরা এবার ভালো দাম পাচ্ছেন। এতে খুশি এ অঞ্চলের পাটচাষিরা।

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১ হাজার ৩৬০ হেক্টর জমিতে দেশি ও তোষা জাতের পাট চাষ হয়েছে। এর মধ্যে যমুনার তীরবর্তী মধুপুর, তেকানী চুকাইনগর ও পাকুল্লা ইউনিয়নে সবচেয়ে বেশি পাট উৎপাদন হয়েছে।

এবার বিঘাপ্রতি পাটের গড় ফলন হয়েছে সাড়ে ৮ থেকে ৯ মণ। গত মৌসুমে এ ফলন ছিল সাড়ে ৭ থেকে ৮ মণ। বর্তমানে কৃষকরা পাট কাটা, পানিতে জাগ দেওয়া, আঁশ ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। অনেকে পাট শুকিয়ে বাজারেও বিক্রি করছেন। এখন পর্যন্ত প্রতি মণ পাটের সর্বোচ্চ দাম পাওয়া গেছে ৪ হাজার ৫০০ টাকা।

তবে গত মৌসুমের তুলনায় এবার পাটের আবাদ কমেছে। গত মৌসুমে উপজেলায় ১ হাজার ৬৮০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছিল। এবার তা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬০ হেক্টরে।

উপজেলার পূর্ব তেকানীর পাটচাষি সানউল ইসলাম আকন্দ জানিয়েছেন, গত বছর তিনি প্রতি মণ পাট ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন। এবার একই পাট ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ টাকা পর্যন্ত দামে বিক্রি করছেন।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী পাটের হাট

১৯ সেপ্টেম্বর ২০২৬

পাটের ভালো দাম পাওয়ার কারণ হিসেবে তিনি মান ও রঙ ভালো হওয়ার কথা উল্লেখ করেছেন। তিনি জানান, যমুনা নদীর এ অংশে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে প্রায় দেড় কিলোমিটার বাঁধ নির্মাণ করেছেন। ভরা মৌসুমে নদীর পানি ঢলে এখানে এসে বাঁধের কারণে আটকে থাকে। এতে পর্যাপ্ত পানি থাকায় কৃষকরা ভালোভাবে পাট জাগ দিতে পারেন। বেশি পানি থাকায় পাটের আঁশও সোনালি রঙ ধারণ করে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন জানিয়েছেন, এবার পাটের উৎপাদন ভালো হয়েছে এবং কৃষকরা উৎপাদিত পাটের ভালো দাম পাচ্ছেন। এতে তারা আর্থিকভাবে লাভবান হবেন।

এবার পাটের আবাদ কমার কারণ সম্পর্কে তিনি বলেছেন, মৌসুমের শুরুতে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় পাটের চাষ কিছুটা কমেছে। তবে উৎপাদিত পাটের মান আগের তুলনায় ভালো হওয়ায় কৃষকরা ভালো দাম পাচ্ছেন। আগামী মৌসুমে আরও বেশি জমিতে পাট চাষ হবে এবং ফলনও বাড়বে বলে আশা করছেন।

সোনাতলা নামকরণের সঙ্গেও পাটের সম্পর্কের একটি লোককথা প্রচলিত রয়েছে। লোকমুখে শোনা যায়, একসময় এ অঞ্চলের সোনালি আঁশ পাটের কারণেই এলাকার নাম হয় সোনাতলা।

পাট চাষকৃষকবগুড়াসোনাতলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে