Agamir Somoy E-Paper
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের ভরসা হোসনা আক্তার
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

শ্রমের হাটে কাজের অপেক্ষা

মো. ফেরদাউস হোসাইন, রাজৈর (মাদারীপুর)
agamir somoy
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৪:২৮
শ্রমের হাটে কাজের অপেক্ষা

শ্রমিকদের এই সমাগমকে অনেকে বলেছেন ‘শ্রম বিক্রির হাট’।

তখনো পুব আকাশে দেখা মেলেনি সূর্যের। ভোরের আলো ফুটতে এখনো ঢের বাকি। এরই মধ্যে কাস্তে-কোদাল নিয়ে জড়ো হয়েছেন শত শত শ্রমিক। কিছুক্ষণের মধ্যে তাদের হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। শ্রমিকদের এই সমাগমকে অনেকে বলেছেন ‘শ্রম বিক্রির হাট’। বলছিলাম মাদারীপুরের রাজৈর উপজেলা থানার মোড়ের কথা। যেখানে অর্ধশতাব্দী ধরে চলে আসছে শ্রম বেচাকেনা।

দীর্ঘ সারি ধরে শ্রমিকরা অপেক্ষা করছেন কাজের জন্য। কেউ কেউ ক্রেতাদের বলছেন পারিশ্রমিকের কথা। ক্রেতারাও এসে দরকষাকষি করছেন তাদের সঙ্গে। মজুরি নির্ধারণ শেষে অটোরিকশা বা ভ্যানে করে রওনা হচ্ছেন গন্তব্যস্থলে। কেউ আবার কাজ না পেয়ে ফিরে যাচ্ছেন বাড়ি।

পাট কাটা, ক্ষেতের আগাছা পরিষ্কার, মাটি কাটার কাজ করেন তারা। মানুষের শ্রম কেনাবেচার এ হাটে সুঠামদেহী কম বয়সী শ্রমিকের চাহিদা বেশি। তিন বছর ধরে কলাবাড়ী এলাকায় শ্রম বিক্রি করতে আসেন বিকাশ হালদার (২৩)। পাশাপাশি পড়ালেখাও করেন। মূলত পড়ালেখার খরচ ও পরিবারের চাহিদা মেটাতেই শ্রম বিক্রি করতে আসেন তিনি।

বিকাশ হালদারের ভাষায়, ‘গ্রামে তেমন কোনো কাজ নেই। দিনে ৫০০-৬০০ টাকার বিনিময়ে মানুষ আমাদের কিনে নিয়ে যান। আবার পাট কাটা বা জাগ দেওয়ার কাজ হলে ৮০০-১০০০ টাকাও দেন।’

তবে প্রতিদিন নিয়তি পক্ষে থাকে না সবার। দীর্ঘ প্রতীক্ষায়ও মেলে না কাজ। মাঝেমধ্যে কিছু শ্রমিক অবিক্রীত থেকে যান। পরের দিন কাজের সন্ধানে আবারও থানার মোড় আসতে হয় তাদের। এমনই একজন আমগ্রাম থেকে আসা উৎপল বিশ্বাস (৫০)। তিনি বললেন, ‘বনিবনা না হওয়ায় কাজ পাইনি। তাই বাসায় চলে যাচ্ছি। তবে কাজ থাকুক আর না থাকুক প্রতিদিন খাবারের জন্য টাকা প্রয়োজন। কাজ কম থাকলে আমাদের সমস্যায় পড়তে হয় অনেক।’

শ্রমিক নিতে আসা লোকমান হাওলাদারের ভাষ্য, ‘দুই বিঘা জমির পাট কাটতে শ্রমিক নিতে এসেছি। চারজনকে নিয়েছি। তারা কাজ করেন ভোর ৬টা থেকে জোহরের আজান পর্যন্ত; কাজেও মনোযোগী। শ্রমিকের মজুরি কিছুটা বেশি হলেও শ্রমিক দিয়ে কাজ করিয়ে আমি সন্তুষ্ট।’

রাজৈর থানার মোড় বণিক সমিতির সভাপতি লিটন শেখ জানালেন, থানার মোড়ে অন্তত ৫০ বছর ধরে শ্রম বেচাকেনা হয়ে আসছে। উপজেলার আমগ্রাম ইউনিয়ন, বাজিতপুর ইউনিয়ন এবং পার্শ্ববর্তী কোটালিপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা এখানে আসেন কাজের সন্ধানে। হাটে দালাল কিংবা তৃতীয়পক্ষ না থাকায় ক্রেতারা নিজে এসে দরদাম করে শ্রমিকদের নিয়ে যান।’

শ্রমের হাটরাজৈরমাদারীপুর
    শেয়ার করুন:
    Advertisement
    অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ ডারউইনে

    অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ ডারউইনে

    ১৬ আগস্ট ২০২৬, ০৬:৩৬

    উপকূলে ভারি বর্ষণের পূর্বাভাস, ৩ নাম্বার সতর্কসংকেত

    উপকূলে ভারি বর্ষণের পূর্বাভাস, ৩ নাম্বার সতর্কসংকেত

    ১৬ আগস্ট ২০২৬, ০৭:৪৩

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    ১৬ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    সেরা বোলার ছাড়া বাংলাদেশের জয়কে বিশেষ বললেন মার্ক ওয়াহ

    সেরা বোলার ছাড়া বাংলাদেশের জয়কে বিশেষ বললেন মার্ক ওয়াহ

    ১৬ আগস্ট ২০২৬, ১২:৫৫

    শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত হবে ‘ভারতের আদালতে’

    শেখ হাসিনাকে ফেরতের সিদ্ধান্ত হবে ‘ভারতের আদালতে’

    ১৬ আগস্ট ২০২৬, ১৪:১০

    বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে কী বার্তা দিচ্ছে

    বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে কী বার্তা দিচ্ছে

    ১৬ আগস্ট ২০২৬, ১৩:০২

    নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    নতুন পে-স্কেল চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

    ১৬ আগস্ট ২০২৬, ১৬:২৮

    বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১০ বছরের পরিকল্পনা সংসদে তুলে ধরা হবে

    বিদ্যুৎ সংকট মোকাবিলায় ১০ বছরের পরিকল্পনা সংসদে তুলে ধরা হবে

    ১৬ আগস্ট ২০২৬, ১৬:২৪

    নারীদের জন্য সড়কে গোলাপি বাস নামছে মঙ্গলবার

    নারীদের জন্য সড়কে গোলাপি বাস নামছে মঙ্গলবার

    ১৬ আগস্ট ২০২৬, ১৯:২৯

    বিশ্বাস হারাননি মিরাজ

    বিশ্বাস হারাননি মিরাজ

    ১৬ আগস্ট ২০২৬, ১২:৪৬

    বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে

    বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে

    ১৬ আগস্ট ২০২৬, ১৭:৪১

    যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন

    যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন

    ১৬ আগস্ট ২০২৬, ২২:২৭

    ‘হাসিনা ইস্যুতে’ আটকে গেল প্রধানমন্ত্রীর দিল্লি সফর!

    ‘হাসিনা ইস্যুতে’ আটকে গেল প্রধানমন্ত্রীর দিল্লি সফর!

    ১৬ আগস্ট ২০২৬, ২৩:০০

    শোলাকিয়া মাঠে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

    শোলাকিয়া মাঠে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫১

    শেখ হাসিনার বিলম্ব মওকুফের সুযোগ নেই: প্রসিকিউটর

    শেখ হাসিনার বিলম্ব মওকুফের সুযোগ নেই: প্রসিকিউটর

    ১৬ আগস্ট ২০২৬, ২২:৫২

    advertiseadvertise