বেতাগীতে সাংবাদিক পুলক চ্যাটার্জির স্মরণসভা

ছবি: আগামীর সময়
সমকাল বরিশাল ব্যুরোর সাবেক প্রধান ও বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে বরগুনার বেতাগীতে। বেতাগী প্রেস ক্লাবের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন সমকালের বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী।
বেতাগী প্রেস ক্লাবের সভাপতি ও সমকাল প্রতিনিধি আব্দুস সালাম সিদ্দিকীর সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি ছিলেন সমকালের বরগুনা জেলা প্রতিনিধি আবু জাফর সালেহ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন।
বেতাগী প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. মহসিন খানের সঞ্চালনায় স্মরণসভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বেতাগী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আসাদুল ইসলাম চিনু, বেতাগী সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু বেতাগী উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি লায়ন মো. শামীম সিকদার বেতাগী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান ডব্লিউ, বেতাগী রিপোর্টার্স ইউনিটির সভাপতি কোয়েল শিকদার, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদিচি শিল্পী গোষ্ঠীর সভাপতি দীপক কুমার গুহ, সাংবাদিক মো. ইমরাত হোসেন ফোরকান, সাংবাদিক মো. আরিফুর রহমান সুজন ও সাংবাদিক মো. সুজন।
সভায় বক্তারা প্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির আপসহীন সাংবাদিকতা ও নীতিবান জীবনচর্চার স্মৃতিচারণ করেন।




