Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘ভাবতেও পারিনি ছেলেদের ফিরে পাব’

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ১২:০৮
‘ভাবতেও পারিনি ছেলেদের ফিরে পাব’

কক্সবাজারে অপহরণের ১ মাস পরে শফিকুল (১৩) ও শহিদুল (১১) নামের দুই ভাইকে উদ্ধার করেছে পুলিশ। ছবি: আগামীর সময়

কক্সবাজারে অপহরণের ১ মাস পরে শফিকুল (১৩) ও শহিদুল (১১) নামের দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। তারা আপন দুই ভাই। 

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে উদ্ধার করা হয় তাদেরকে।

শফিকুল ও শহিদুল উখিয়া উপজেলার থাইংখালীর বাসিন্দা।

সন্তানদের ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তাদের বাবা-মা। ‘ভাবতেও পারিনি ছেলেদের ফিরে পাব’, এক মাসের উৎকণ্ঠা, কান্না আর অনিশ্চয়তার পর দুই সন্তানকে ফিরে পেয়ে এমনই আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন দুই শিশুর বাবা শাহ আলম।

আরও পড়ুন

কক্সবাজারে আদালত প্রাঙ্গণে গোলাগুলি ঘটনায় আসামি গ্রেপ্তার

০৯ আগস্ট ২০২৬

যারা তার পরিবারের এক মাসের ঘুম থেকে কেড়ে নিয়েছিল, তাদের গ্রেপ্তারের অপেক্ষার কথা জানালেন তিনি।

উখিয়ার বালুখালী পুলিশ ফাঁড়ির এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল আজাদ জানিয়েছেন, গত ১০ জুলাই সকালে থাইংখালী দাখিল মাদ্রাসার সামনে থেকে নিখোঁজ হয় দুই ভাই। তারা ওই মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সারাদিন খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে উখিয়া থানায় প্রথমে জিডি করা হয়। পরে অপহরণ মামলা করা হয়।

তিনি বললেন, ‘গ্রেপ্তার এড়াতে অপহরণকারীরা উখিয়া ও টেকনাফসহ বিভিন্ন এলাকায় বারবার অবস্থান পরিবর্তন করছিল। একপর্যায়ে টেকনাফে মুক্তিপণের বিনিময়ে শিশু দুটিকে ছেড়ে দেওয়ার কথা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে আবারও পালিয়ে যান তারা।’

উখিয়া থানার ওসি আতিকুর রহমানের ভাষ্য, তথ্যপ্রযুক্তির সহায়তায় শিশু দুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ পাওয়ায় অপহরণকারীরা ভয় পেয়ে শিশুদের কোনো ক্ষতি করার সাহস পায়নি বলে ধারণা করছেন ওসি।

অপহরণঅপহরণ মামলাকক্সবাজারশিশু অপহরণউদ্ধার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ

    একাদশের নবীনদের বরণ করল ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ