Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিয়ানীবাজারে সামাজিক বনায়নের গাছ কাটার অভিযোগ

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৫:৩০
বিয়ানীবাজারে সামাজিক বনায়নের গাছ কাটার অভিযোগ

ছবি: আগামীর সময়

সিলেটের বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়া এলাকায় এলজিইডির সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় রোপণ করা সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা মো. মজির উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. ছাব্বির উদ্দিনের পক্ষে তার প্রতিনিধি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দায়ের করেছেন লিখিত অভিযোগ।

অভিযোগ সূত্রে জানা যায়, বিয়ানীবাজার-সারপার সড়কের ধরমপুরী সেতু থেকে সারপার বাজার পর্যন্ত সড়কের দুই পাশে সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় রোপণ করা গাছের বৈধ লিজধারী মো.ছাব্বির উদ্দিন। এলজিইডির অনুমোদনের ভিত্তিতে তিনি দীর্ঘদিন ধরে গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণ করে আসছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৭ মে ঈদুল আজহার আগে মো. মজির উদ্দিন তার বাড়ির সীমানা প্রাচীরসংলগ্ন এলাকায় থাকা সামাজিক বনায়নের কয়েকটি মূল্যবান গাছ কেটে ফেলেন। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

ভুক্তভোগী পক্ষের অভিযোগ, গাছ কাটার কারণ জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তি সীমানা প্রাচীরের ক্ষতির অজুহাত দেখিয়ে করেন অশালীন আচরণ। এছাড়া প্রবাসী ছাব্বির উদ্দিন দেশে ফিরলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, যে জমিতে গাছগুলো রোপণ করা হয়েছিল, সেটি একটি যৌথ মালিকানাধীন সম্পত্তি। সংশ্লিষ্ট সম্পত্তিতে অভিযোগকারী পক্ষেরও আইনগত অংশীদারিত্ব রয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, স্থানীয় এক জনপ্রতিনিধির পরামর্শে কাটা হয়েছে গাছগুলো।

সামাজিক বনায়নের আওতাভুক্ত সরকারি গাছ কাটার অভিযোগে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্যের। পরিবেশ সচেতন ব্যক্তিরা বলছেন, এ ধরনের কর্মকাণ্ড সরকারি সম্পদের ক্ষতির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের জন্যও হুমকি সৃষ্টি করে।

জানা যায়,ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছে দাখিল। অভিযোগের অনুলিপি সহকারী কমিশনার (ভূমি), বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপজেলা প্রকৌশলী কার্যালয়েও পাঠানো হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং ভবিষ্যতে সামাজিক বনায়নের গাছ নিধনের মতো ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার বললেন, আমরা কাউকে গাছ কাটার অনুমতি দিইনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



বিয়ানীবাজারসরকারি গাছঅভিযোগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ১০ শতাংশে নিতে হবে

    শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ১০ শতাংশে নিতে হবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪

    advertiseadvertise