Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘জনগণ ভালো থাকুক চায় না নিষিদ্ধ আ. লীগ’

  • দাউদকান্দিতে বিএনপির প্রতিবাদ সভা
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৭:১৬
‘জনগণ ভালো থাকুক চায় না নিষিদ্ধ আ. লীগ’

সংগৃহীত ছবি

রাজনীতির নামে নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে অশান্ত পরিবেশ তৈরির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন দাউদকান্দি বিএনপির আহ্বায়ক শিল্পপতি এম. এ লতিফ ভূঁইয়া। মঙ্গলবার উপজেলা বিএনপির গৌরীপুর কার্যালয়ে ছাত্রদল আয়োজিত ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

তিনি বলেন, তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দেশ এখন উন্নয়ন ও সমৃদ্ধির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন হোক, জনগণ ভালো থাকুক নিষিদ্ধ দলটি তা চায় না। দেশে আবারও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে আওয়ামী লীগের জেলে থাকা ও পলাতক নেতারা কতিপয় সন্ত্রাসী নেতাকর্মীদের লেলিয়ে দিচ্ছে। দেশের শান্তিপ্রিয় জনগণকে সাথে নিয়ে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের গণবিরোধী সকল অপতৎরতার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

সভা শেষে দাউদকান্দি বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া এবং সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারী বিপুল সংখ্যক নেতাকর্মী আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

প্রতিবাদ সভায় এম.এ লতিফ ভূঁইয়া আরও বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের রাজনীতির নামে ভণ্ডামি, সন্ত্রাস এবং জনদুর্ভোগ সৃষ্টির অপচেষ্টা শক্ত হাতে মোকাবিলা করা হবে এবং এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা সজাগ দৃষ্টি রাখতে তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে দাউদকান্দি বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম মন্তব্য করেন, দাউদকান্দিতে নিষিদ্ধ আওয়ামী লীগের গণবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। শান্তিপ্রিয় জনগণকে সাথে নিয়ে তাদের মোকাবিলা করতে তারা সদা জাগ্রত রয়েছেন।

দাউদকান্দি ছাত্রদলের আহ্বায়ক আবদুল বাসেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব রিমন খন্দকারের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আসিফ কবির। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন দাউদকান্দি যুবদলের আহ্বায়ক শাহ আলম সরকার, সদস্য সচিব রোমান খন্দকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার মোল্লা, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল সরকার, সদস্য সচিব পাবেল আহমেদ, গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ চৌধুরী এবং হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম শান্ত।

দাউদকান্দিবিএনপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    মরিয়মের মৃত্যু : এমপি নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে আটক রাখতে আবেদন

    মরিয়মের মৃত্যু : এমপি নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে আটক রাখতে আবেদন

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে