Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাবুগঞ্জ

প্রবল বর্ষণে সড়কে ধস, যান চলাচলে বিঘ্ন

বাবুগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:৩৮
প্রবল বর্ষণে সড়কে ধস, যান চলাচলে বিঘ্ন

ছবি: আগামীর সময়

টানা ৩ দিন প্রবল বর্ষণে বরিশালের বাবুগঞ্জের রহমতপুর–মীরগঞ্জ–মুলাদী সড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট ফেরিঘাটমুখী গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা।

আজ শুক্রবার বিকালে সরেজমিন দেখা যায়, বাবুগঞ্জ উপজেলার পাঁচ রাস্তা স্টেশন সংলগ্ন খান বাড়ির সামনে সড়কের উল্লেখযোগ্য অংশ পাশের একটি পুকুরে ধসে গেছে। সড়কের কার্পেটিংসহ মাটির বড় একটি অংশ দেবে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

স্থানীয়রা জানান, গত ৩ দিন ধরে চলমান ভারী বৃষ্টিতে সড়কের নিচের মাটি নরম হয়ে যায়। ফলে শুক্রবার গভীর রাতের কোনো এক সময় হঠাৎ করে সড়কের অংশবিশেষ ধসে পড়ে।

রহমতপুর–মীরগঞ্জ–মুলাদী সড়কটি বরিশাল জেলার সঙ্গে মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ এবং কাজিরহাট ফেরিঘাট এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ।

আড়িয়াল খাঁ নদীতে ফেরি পারাপারের মাধ্যমে প্রতিদিন হাজারো মানুষ এবং দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের অসংখ্য যানবাহন এই সড়ক ব্যবহার করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। ফলে সড়কটির ক্ষতি শুধু স্থানীয় যোগাযোগ নয়, বরং বৃহত্তর আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।

আরও পড়ুন

অতি লাজুক লালঘাড় পেঙ্গার দেখা মিলল রাজারহাটে

১০ জুলাই ২০২৬

স্থানীয় বাসিন্দা সেলিম খান বললেন, টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় সড়কের একটি অংশ পাশের পুকুরে ধসে পড়েছে। দ্রুত সংস্কার না করা হলে আরও বড় অংশ ভেঙে পড়তে পারে। এতে সম্পূর্ণ সড়ক ঝুঁকির মুখে পড়বে।

স্থানীয়দের দাবি, চলমান বর্ষায় ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে সুরক্ষা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থায়ী সংস্কার করা না হলে সড়কটির আরও বড় অংশ ধসে পড়তে পারে। বিশেষ করে ভারী যানবাহন চলাচল অব্যাহত থাকলে ঝুঁকি আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

এ বিষয়ে বরিশাল সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলামের ভাষ্য, প্রবল বর্ষণে সড়কের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারে ঠিকাদার নিয়োজিত আছে। অগ্রাধিকার ভিত্তিতে মেরামতের কাজ সম্পন্ন করে যান চলাচল স্বাভাবিক হবে।

বাবুগঞ্জসড়কে ধসআড়িয়াল খাঁ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    জন্মদিনে সুখবর দিলেন পরীমনি

    জন্মদিনে সুখবর দিলেন পরীমনি

    শাহাদাত হোসেনকে চসিকের পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

    শাহাদাত হোসেনকে চসিকের পূর্ণকালীন প্রশাসক নিয়োগ