Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গাংনীতে বিএনপির দুই কর্মীর বাড়িতে ককটেল নিক্ষেপ

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৬:০৪
শেয়ার করুন:
গাংনীতে বিএনপির দুই কর্মীর বাড়িতে ককটেল নিক্ষেপ

গাংনীতে বিএনপির দুই কর্মীর বাড়ির গেটে ককটেল নিক্ষেপ। ছবি: আগামীর সময়

মেহেরপুরের গাংনীতে বিএনপির দুই কর্মীর বাড়ির গেটে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার সাহারবাটী ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করেন পুলিশ সদস্যরা।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জোড়পুকুরিয়া গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে বিএনপি কর্মী মঈনাল হকের বাড়ির গেটে একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একই সময়ে প্রতিবেশী ও বিএনপি কর্মী সাজ্জাদ হোসেনের বাড়ির গেটেও আরেকটি ককটেল নিক্ষেপ করা হয়।

মঈনাল হকের ছেলে ইউসুফ আলী অভিযোগ করেছেন, কিছুদিন আগে রাতে প্রতিবেশী আব্দুল্লাহর বাড়িতে কে বা কারা ইট নিক্ষেপ করে। এ সময় ওই পরিবারের সদস্যদের চিৎকার শুনে তিনি ও সাজ্জাদ আলীর ছেলে শুভ সেখানে যান। তবে ততক্ষণে ইট নিক্ষেপকারীরা পালিয়ে যায়। পরে আব্দুল্লাহর পরিবারের সদস্যরা তাকে ও শুভকে সন্দেহ করেন।

আরও পড়ুন

সিলেটে এমপি মালেকের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপ

২৮ নভেম্বর ২০২৬

ইউসুফ আলীর ভাষ্য, এ ঘটনা নিয়ে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ওই মহল্লায় সালিশ বসান আব্দুল্লাহ। সালিশ চলাকালে সবার সামনে তাকে, প্রতিবেশী মিঠন ও সুমীকে হুমকি দেন দুলাল হোসেনের স্ত্রী রোজিনা খাতুন।

ইউসুফের অভিযোগ, রোজিনা ও তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বিএনপি করেন বলে তাকে ও তার পরিবারের সদস্যদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছিল। এ ঘটনায় গাংনী থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে রোজিনা খাতুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মেহেরপুরককটেল নিক্ষেপবিএনপি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    ‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’

    ‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’