Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু, অর্ধেকে নেমেছে দাম

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ২০:১৩
ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু, অর্ধেকে নেমেছে দাম

ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ— আগামীর সময়

ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ার মাত্র দুই দিনের মধ্যেই দাম কমতে শুরু করেছে। হিলি স্থলবন্দর দিয়ে ১৬টি ট্রাকে ১০৪ টন কাঁচা মরিচ আমদানি হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। এর ফলে কয়েক দিনের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম প্রায় ১৩০ টাকা কমে অর্ধেকে নেমে এসেছে। কয়েক দিন আগেও যে মরিচ ২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, বর্তমানে তা ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের আশা, আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।

আজ মঙ্গলবার হিলি স্থলবন্দর ও স্থানীয় বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। দাম কমতে শুরু করায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।

হিলি বাজারের খুচরা কাঁচা মরিচ বিক্রেতা মোবারক হোসেন বললেন, ‘সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের ক্ষেত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে উৎপাদন কমে গিয়ে বাজারে সরবরাহ সংকট দেখা দেয় এবং দাম দ্রুত বেড়ে যায়। তবে ভারত থেকে আমদানি শুরু হওয়ার পর বাজারে সরবরাহ বাড়ছে এবং দামও কমতে শুরু করেছে। আগে ২৮০ টাকা কেজি দরে মরিচ বিক্রি করেছি, এখন বিক্রি করছি ১৫০ টাকায়।’

আরও পড়ুন

স্বাধীনতাবিরোধীরা এ দেশে বেয়াদব সৃষ্টি করেছে : এ্যানি

০৪ আগস্ট ২০২৬

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন জানান, সরকার ৭৪ জন আমদানিকারককে মোট ৩৬ হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতিপত্র (আইপি) দিয়েছে। এর মধ্যে গত দুই দিনে হিলি স্থলবন্দর দিয়ে ১৬টি ট্রাকে মোট ১০৪ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।

বন্দরের একাধিক আমদানিকারক জানান, আমদানিকৃত কাঁচা মরিচের মানভেদে পাইকারি বাজারে প্রতি কেজি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এসব মরিচ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।

তাদের মতে, ভারত থেকে আমদানি অব্যাহত থাকলে বাজারে কাঁচা মরিচের সরবরাহ আরও বাড়বে এবং দাম আরও কমে আসবে।

স্থানীয় ক্রেতাদের ভাষ্য, দীর্ঘদিন পর কাঁচা মরিচের দাম কমতে শুরু করায় তারা স্বস্তি পেয়েছেন। বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলে মূল্য আরও কমবে বলে আশা করছেন তারা।

ভারতকাঁচা মরিচ আমদানিকমছে দাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ভেরিফিকেশন নিয়ে উদ্বেগের কিছু নেই : মন্ত্রণালয়

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, হাতবোমা বিস্ফোরণ

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা

    শাশুড়িকে সম্মান করতে বলায় বাবাকে বুকে ছুরি মেরে হত্যা