Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিপদগ্রস্ত রোগীর পাশে জয়
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ময়মনসিংহে ‘আগামীর সময়’-এর প্রতিনিধি সম্মেলন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১২
ময়মনসিংহে ‘আগামীর সময়’-এর প্রতিনিধি সম্মেলন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার

‘দৈনিক আগামীর সময়’-এর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে কথা বলেন সম্পাদক মোস্তফা মামুন। ছবি: আগামীর সময়

তৃণমূলের মানুষের কথা তুলে ধরা, তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং পেশাদার সাংবাদিকতার চর্চা আরও জোরদার করার প্রত্যয়ে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে ‘দৈনিক আগামীর সময়’-এর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন।

শনিবার ময়মনসিংহ নগরের একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত এ সম্মেলনে ময়মনসিংহ বিভাগের চার জেলার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বললেন, গণতন্ত্রের বিকাশ ও সমাজ সংস্কারে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। তৃণমূলের সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য নির্ভীকভাবে তুলে ধরার মধ্য দিয়ে একটি গণমাধ্যম পাঠকের আস্থা অর্জন করতে পারে। ‘দৈনিক আগামীর সময়’ অপসাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার থেকে সত্যের পক্ষে ভূমিকা রাখবে এবং মানুষের অধিকার আদায়ে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক আবদুস সাত্তার মিয়াজী উল্লেখ করেন, পেশাদারত্ব বজায় রেখে ‘দৈনিক আগামীর সময়’ এগিয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরার পাশাপাশি উন্নয়ন ও অনিয়মের তথ্যনিষ্ঠ সংবাদ প্রকাশে প্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।সম্পাদক মোস্তফা মামুন মত দেন, বর্তমান সময়ে সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতার পাশাপাশি দ্রুত ও সঠিক তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়ার দক্ষতা গুরুত্বপূর্ণ। সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করে সাহসিকতার সঙ্গে ইতিবাচক সাংবাদিকতায় প্রতিনিধিদের আত্মনিয়োগ করতে হবে।

এর আগে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা করেন ময়মনসিংহ ব্যুরোপ্রধান নিয়ামুল কবির সজল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পত্রিকার পরিচালক (মার্কেটিং) আহসানুজ্জামান রিমন, প্রধান প্রতিবেদক জাকির হোসেন লিটন, কান্ট্রি এডিটর আবুল হাসান হৃদয় ও সার্কুলেশন বিভাগীয় প্রধান মাসুদ কবীর পাভেল।

সম্মেলনে নেত্রকোনা জেলা প্রতিনিধি রানা আকন্দ, জামালপুর জেলা প্রতিনিধি ময়না আকন্দ, শেরপুর জেলা প্রতিনিধি মো. মেরাজ উদ্দিন এবং ময়মনসিংহ মালটিমিডিয়া রিপোর্টার মো. হাবিবুর রহমানসহ বিভাগের চার জেলার বিভিন্ন উপজেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রতিনিধিরা মাঠপর্যায়ে সাংবাদিকতার অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে স্থানীয় মানুষের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও অনিয়মের তথ্যনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে তুলে ধরার পাশাপাশি পত্রিকার অগ্রগতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আগামীর সময়প্রতিনিধি সম্মেলনবস্তুনিষ্ঠ সাংবাদিকতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    কোটি টাকার বর্জ্য অপসারণের গাড়ি গ্যারেজে কঙ্কাল

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    ৬ মাসের সংসার শেষ ৭০ হাজার টাকার বিরোধে

    মক্কায় আলোচিত যত হামলা

    মক্কায় আলোচিত যত হামলা

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    দেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হলে দায় জামায়াত-এনসিপির

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ হচ্ছে আজ

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    ডেঙ্গু থেকে সতর্ক হোন

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    অন্যদের লক্ষ্য অর্জন বাংলাদেশের অংশগ্রহণ

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    ফুটপাত ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে সেই গোলাপি বেগম

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    পরীক্ষায় নকল করায় ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি দিল ঢাবি

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা চলবে

    চার বছর পর গড়াইয়ের বুকে নৌকাবাইচ

    চার বছর পর গড়াইয়ের বুকে নৌকাবাইচ

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে

    তদবির করলেই তথ্য উঠে যাবে ব্যক্তিগত নথিতে