Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রথম পছন্দের জায়গা হবে : উপাচার্য

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ১৬:৩৮
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রথম পছন্দের জায়গা হবে : উপাচার্য

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের উচ্চশিক্ষার মানচিত্রে একটি স্বতন্ত্র ও আকর্ষণীয় প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইস্রাফিল। তিনি জানিয়েছেন, এমন শিক্ষা ও গবেষণার পরিবেশ গড়ে তোলা হবে, যাতে শিক্ষার্থীরা কেবল বিকল্প হিসেবে নয়, আগ্রহ ও স্বপ্ন নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন।

উপাচার্য উল্লেখ করেন, বর্তমানে উচ্চশিক্ষায় প্রতিযোগিতা শুধু অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার মান, গবেষণা, শিক্ষক-শিক্ষার্থীর পরিবেশ এবং একাডেমিক সক্ষমতাই একটি বিশ্ববিদ্যালয়ের পরিচয় তৈরি করে। তার ভাষ্য, দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা যেন আগ্রহ নিয়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়, সেই লক্ষ্য নিয়েই কাজ করা হবে।

নিজের শিক্ষা ও পেশাগত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি জানান, দেশের একটি বড় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি বুঝেছেন, একটি প্রতিষ্ঠানের পরিচয় গড়ে ওঠে তার একাডেমিক সংস্কৃতি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে। সেই ভাবনা থেকেই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

আরও পড়ুন

বরগুনায় ঝোপ থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

২৬ মে ২০২৬

বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন উপাচার্য। তিনি মন্তব্য করেন, গঠনমূলক সমালোচনা একটি প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে সাংবাদিকদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগে যোগ্যতা, দক্ষতা ও প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি এমন কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি শক্তিশালী শিক্ষা প্রতিষ্ঠান পায়।

ড. মো. ইস্রাফিল আরও জানান, বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় মানুষের মতামত নেওয়া হবে। এসব মতামত ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও প্রাতিষ্ঠানিক নথিতে অন্তর্ভুক্ত করা হতে পারে।

পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে এবং সহসভাপতি মোকাদ্দেস হায়াত মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া এবং পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা।

অনুষ্ঠান শেষে পীরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে উপাচার্য ড. মো. ইস্রাফিলের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

    শেয়ার করুন:
    Advertisement
    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:০৫

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৯

    advertiseadvertise