Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতা নিরসনে নর্দমা পরিষ্কার অভিযান

টুঙ্গীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১৩:২৯
টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতা নিরসনে নর্দমা পরিষ্কার অভিযান

ছবি: আগামীর সময়

বর্ষায় জলাবদ্ধতার দুর্ভোগ কমাতে এবং মশার প্রজনন নিয়ন্ত্রণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা নর্দামা পরিষ্কার অভিযান শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার পাটগাতি বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম।

পৌরসভা সূত্র জানায়, দীর্ঘদিন নালা ও নর্দমা পরিষ্কার না হওয়ায় বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে পানি চলাচলে বাধার সৃষ্টি হয়। ফলে বর্ষার সময় পৌর এলাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয় এবং মশার উপদ্রব বেড়ে যায়। এ পরিস্থিতি মোকাবিলায় ধাপে ধাপে পৌর এলাকার গুরুত্বপূর্ণ ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন এবং পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক জহিরুল আলম বলেছেন, ড্রেন পরিষ্কারের ফলে ইতোমধ্যে কয়েকটি এলাকায় পানি নিষ্কাশনের গতি বেড়েছে। পুরো কার্যক্রম শেষ হলে জলাবদ্ধতা কমার পাশাপাশি মশা নিয়ন্ত্রণে ড্রেনে প্রয়োজনীয় ওষুধ ছিটানো হবে।
তার ভাষ্য, পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তুলতে নাগরিকদেরও সচেতন হতে হবে। যেখানে-সেখানে আবর্জনা না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে এবং নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে।

পৌর নির্বাহী কর্মকর্তা জহির উদ্দিন জানান, অভিযানে পাটগাতি বাজার এলাকার প্রায় সাড়ে ৩ কিলোমিটার, পাচকাহনিয়া এলাকার ৫০০ মিটারসহ মোট প্রায় সাড়ে ৬ কিলোমিটার ড্রেন পরিষ্কার করা হবে। পুরো কার্যক্রম শেষ করতে ১৫ থেকে ২০ দিন সময় লাগতে পারে। কাজ শেষ হলে চলতি বর্ষা মৌসুমে পৌরবাসী জলাবদ্ধতার ভোগান্তি থেকে অনেকটাই স্বস্তি পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

টুঙ্গিপাড়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা

    পুলিশপ্রধানের মুখে ক্রসফায়ারের কথা

    হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

    হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

    বাংলা প্রথম পত্র, বিভীষণের প্রতি মেঘনাদ: পাঠ পদ্ধতি, পর্ব-১

    বাংলা প্রথম পত্র, বিভীষণের প্রতি মেঘনাদ: পাঠ পদ্ধতি, পর্ব-১

    ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক হয়েছে

    ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক হয়েছে

    বছরে রাজস্ব ক্ষতি ২০ কোটি

    বছরে রাজস্ব ক্ষতি ২০ কোটি

    হাসিনার ছবি নামিয়ে ফেলা জাবির সেই শিক্ষক হলেন পিএসসির সদস্য

    হাসিনার ছবি নামিয়ে ফেলা জাবির সেই শিক্ষক হলেন পিএসসির সদস্য