Agamir Somoy E-Paper
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কেঁচো সারে বগুড়ার লিমার বাজিমাত
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এলোপাতাড়ি গুলি, যুবক আহত

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ মে ২০২৬, ২১:২০
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এলোপাতাড়ি গুলি, যুবক আহত

সংগৃহীত ছবি

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে হাসমত উল্লাহ (২২) নামে এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ইস্টের বি/৪৩ ব্লকে এ ঘটনা ঘটে।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকজন অস্ত্রধারী হঠাৎ করে একটি বসতঘরের সামনে এসে এলোপাতাড়ি গুলি চালায়। তারা ৬ থেকে ৭ রাউন্ড গুলি ছোড়ে। এতে হাসমত উল্লাহর ডান হাতে দুটি গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন।

আহত হাসমত উল্লাহ ওই ব্লকের বাসিন্দা। তার পিতার নাম মোহাম্মদ এবং তার এফসিএন নম্বর ১১১১৯৪। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ছোটাছুটি শুরু করলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

পরে ৮ এপিবিএনের পানবাজার পুলিশ ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের সহায়তায় আহতকে উদ্ধার করে প্রথমে ব্র্যাক হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে।

এপিবিএনের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান আরও জানান, হামলার পর ক্যাম্প জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

একইদিনে ক্যাম্প এলাকায় সশস্ত্র তৎপরতার কারণে রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা নিয়মিত হয়ে উঠেছে।

এর আগে গত ৫ মে ক্যাম্প-৭ এলাকায় গুলিতে একজন নিহত এবং দুজন আহত হন। ৬ মে ক্যাম্প-৮ ইস্টের বি/৪১ ব্লকে গুলিবিদ্ধ হয়ে রোহিঙ্গা নেতা মোহাম্মদ কামাল ওরফে নুর কামাল নিহত হন। তিনি ওই ব্লকের হেড মাঝি এবং আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) প্রধান নবী হোসেনের ছোট ভাই ছিলেন।

ঘটনাগুলোর জন্য বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করা হলেও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) আনুষ্ঠানিকভাবে কোনো দায় স্বীকার করেনি।

এআরএ প্রধান নবী হোসেন একটি অডিও বার্তায় দাবি করেন, তার ভাই নুর কামালকে পূর্বপরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি আরএসওকে দায়ী করেন।

স্থানীয় রোহিঙ্গা নেতা মো. জাফর বলেছেন, ক্যাম্পে সাধারণ মানুষের নিরাপত্তা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। বিভিন্ন গোষ্ঠীর দ্বন্দ্বের কারণে প্রায়ই গুলিবর্ষণ ও সহিংসতা ঘটছে। সন্ধ্যার পর মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে।

এপিবিএন জানিয়েছে, অভ্যন্তরীণ দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও সংঘাতের কারণে ক্যাম্পে এ ধরনের ঘটনা ঘটছে। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

উখিয়ারোহিঙ্গা ক্যাম্পএলোপাতাড়ি গুলিযুবক আহত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি রাজবাড়ীর ১০ প্রার্থী

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    মা হারানো ছেলেটি হাসপাতাল থেকে বাসায় ফিরেছে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    রেলওয়ের ৬ কোটি টাকার গোপন দর ফাঁস, কাজ সেই আফসারের হাতে

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হত্যাচেষ্টা মামলার আসামি, ক্ষোভ

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    ১১ বোয়িং কেনার চুক্তি, বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    মাধবপুরে আ. লীগ নেতা গ্রেপ্তার, বৈষম্যবিরোধী মামলায় কারাগারে

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    বেকারদের ‘শেষ আশ্রয়েও’ ভেরিফিকেশন বাধা, হতাশায় হাজারো তরুণ

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    মারণাস্ত্র নয়, বিশ্ব বদলাবে মানবতায়

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে