ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর রাবার বুলেটে উজ্জল মিয়া (৩২) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।আজ শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সীমান্তের আন্তর্জাতিক পিলার ৬০/১০১-আর'র কাছাকাছি ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।আহত উজ্জল মিয়া মহেশপুর উপজেলার মাইলবাড়ীয়া গ্রামের হারুন মিয়ার ছেলে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের অধীন কুমারীপা...