Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খালের মাঝে ৩৭ লাখ টাকার সেতু, নেই সংযোগ সড়ক

জামালপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৮:১৯
খালের মাঝে ৩৭ লাখ টাকার সেতু, নেই সংযোগ সড়ক

ছবি: আগামীর সময়

জামালপুরের আলাই খালের মাঝে নির্মাণ করা হয়েছে একটি পাকা সেতু। তবে সেতুর দুই পাশে নেই কোনো সংযোগ সড়ক। স্থানীয়দের দাবি, জনসাধারণের কোনো উপকারে না আসা এই সেতু নির্মাণে ৩৭ লাখ টাকার বেশি ব্যয় করা হয়েছে শুধু অর্থ আত্মসাতের উদ্দেশ্যে।

কাঁচীহারা এলাকার আলাই খালের ওপর তিন বছর আগে সেতুটি নির্মাণ করে ইসলামপুর পৌরসভা। বর্তমানে সেতুটি খালের মাঝখানে একাকী দাঁড়িয়ে আছে। চারপাশে নেই বসতি কিংবা চলাচলের রাস্তা। বর্ষাকালে এলাকাবাসীর একমাত্র ভরসা নৌকা।

পৌরসভা সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে সেতু-কালভার্ট প্রকল্পের আওতায় ১০ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট প্রস্থের সেতুটি নির্মাণ করা হয়। এতে ব্যয় হয়েছে ৩৭ লাখ ২১ হাজার ১৭০ টাকা। ‘কথা এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করে। ২০২৩ সালের নভেম্বরে নির্মাণকাজ শেষ হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রয়োজন না থাকা সত্ত্বেও সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেখের উদ্যোগে সেতুটি নির্মাণ করা হয়েছে। তাদের দাবি, প্রকল্পের অর্থ আত্মসাতের উদ্দেশ্যেই খালের মাঝখানে এই অপ্রয়োজনীয় সেতু নির্মাণ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় মন্তব্য করেন, সেতু নির্মাণের সময় সাবেক মেয়র একাধিকবার সেখানে গিয়েছিলেন এবং তার ঘনিষ্ঠ লোকজন কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের ভাষ্য, নির্মাণকাজও নিম্নমানের হয়েছে। কয়েক মাসের মধ্যেই সেতুর বিভিন্ন অংশে ত্রুটি দেখা দিয়েছে। তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবি জানান।

স্থানীয়রা জানান, সেতুর আশপাশে কোনো রাস্তা বা বসতবাড়ি নেই। দক্ষিণ পাশে দূরে একটি বাড়ি থাকলেও সেখান থেকেও সেতুতে যাওয়ার কোনো পথ নেই। পুরো এলাকায় রয়েছে গভীর খাল। ফলে সেতুটি ব্যবহার করার সুযোগ কারও নেই।

তাদের আশঙ্কা, বর্ষাকালে খালে তীব্র স্রোত সৃষ্টি হলে সেতুটি ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রতিবছর এই খালে প্রবল স্রোত বয়ে যায়। এ ছাড়া পানিপ্রবাহেও বাধা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন তারা।

সরেজমিনে দেখা যায়, কাঁচীহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে একটি সড়ক পচাবহালা এলাকায় গেছে। খালের পশ্চিম পাশে কাঁচীহারা এবং পূর্ব পাশে আলাই পূর্বপাড়া। এই দুই এলাকার সংযোগের জন্য আগে থেকেই খালের ওপর আরও দুটি বড় সেতু রয়েছে। অথচ নতুন নির্মিত সেতুটির কোনো পাশেই রাস্তা নেই। বর্তমানে খালে পানি না থাকায় আশপাশে ধানের চারা রোপণ করেছেন স্থানীয় কৃষকরা।

কাঁচীহারা গ্রামের কৃষক আব্দুল করিমের ভাষ্য, ‘রাস্তা না করে সেতু বানাইছে। তাই এই সেতু দিয়া কোনো মানুষ যাতায়াত করতে পারে না। দূরে যে বাড়িটা দেখতেছেন, রাস্তা থাকলে তারাও যাইতে পারত। এই সেতু কার জন্য বানাইছে, যারা বানাইছে তারাই বলতে পারব।’

ইসলামপুর পৌরসভার সহকারী প্রকৌশলী বুলবুল আহাম্মেদ উল্লেখ করেন, তৎকালীন মেয়রের সময়েই সেতুটি নির্মাণ করা হয়েছিল। সে সময় আপত্তি জানিয়েও কোনো ফল হয়নি। ভবিষ্যতে জনপ্রতিনিধিরা প্রকল্প দিলে সেখানে সংযোগ সড়ক নির্মাণ করা হতে পারে।

এ বিষয়ে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নাজমুল হুসাইনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জামালপুরআলাই খালইসলামপুর পৌরসভা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি