রাশেদ খান
স্থানীয় প্রশাসনে ভাগ-বাটোয়ারার জন্য দ্রুত নির্বাচন চাচ্ছে জামায়াত-এনসিপি
ঝিনাইদহ প্রতিনিধি

ছবি: আগামীর সময়
যারা জাতীয় নির্বাচন চায়নি, তারা কীভাবে দ্রুত স্থানীয় নির্বাচন চায়? এমন প্রশ্ন করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তার মতে, জামায়াত ও এনসিপি স্থানীয় প্রশাসনে ভাগ-বাটোয়ারার জন্য দ্রুত নির্বাচন চাচ্ছে।
আজ শনিবার সকালে ঝিনাইদহ সদরের মুরারীদহ গ্রামে দুইশ বছরের পুরনো স্থাপনা মিয়ার দালান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য তার।
অন্তর্বর্তী সরকার ৫ বছর থাকলে এনসিপির চাঁদাবাজি, লুটপাট ও দখলদারিত্ব আওয়ামী লীগকে ছাড়িয়ে যেত বলে অভিযোগ করে রাশেদ খান।
গণঅভ্যুত্থানের পর এনসিপির নেতাদের গাড়ি-বাড়ি করার অর্থের উৎস কী? তা নিয়েও প্রশ্ন করেন তিনি।
গণঅভ্যুত্থানের সময় মীরজাফর ছিল হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম মন্তব্য করে রাশেদ খান জানালেন, সেই সময় শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য তারা জাতির সঙ্গে বেঈমানি করেছে।




