Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

উলিপুর

ফের সেই স্কুল মাঠে পশুর হাট, নীরব প্রশাসন

কুড়িগ্রাম প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২২ মে ২০২৬, ২১:১৫
ফের সেই স্কুল মাঠে পশুর হাট, নীরব প্রশাসন

ছবি: আগামীর সময়

এমপিও বন্ধের শাস্তি বহাল থাকলেও দুই বছর বিরতি দিয়ে ফের স্কুল মাঠে পশুর হাট বসানোর অনুমতি দিয়েছেন কুড়িগ্রামের উলিপুরের দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার।

ইজারাদারের সঙ্গে যোগসাজশে গত এক সপ্তাহ ধরে ওই স্কুল মাঠে পশুর হাট চলছে।

শুক্রবার (২২ মে) দুপুর থেকে স্কুল মাঠটিতে পশু বেচাকেনা করতে দেখা গেছে।

স্কুলের শিক্ষকদের অভিযোগ, ইজারাদার ও প্রধান শিক্ষক ইউএনও’র কাছ থেকে ‘অনুমতি নেওয়ার’ দাবি করে স্কুল মাঠে ফের পশুর হাট বসিয়েছেন। প্রশাসন জানার পরও স্কুল মাঠে হাট বন্ধে কোনো পদক্ষেপ নেয়নি।

তবে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ টি এম আরিফ দাবি করেছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

আর ইজাদার ও দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবেদ আলী সরদার দাবি করেছেন, স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি অস্থায়ীভাবে স্কুল মাঠে হাট বসিয়েছেন।

এর আগে ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর স্কুলটির শিক্ষার্থীদের দাবির মুখে স্কুল মাঠ থেকে পশুর হাট সরাতে বাধ্য হন প্রধান শিক্ষক। সেই থেকে দুর্গাপুর হাটের আলী কালি মার্কেটের পেছনের মাঠে পশুর হাট বসছিল। কিন্তু দুই বছর যেতে না যেতে ফের স্কুল মাঠে ফিরেছে পশুর হাট।

তারও আগে স্কুল মাঠে পশুর হাট বসানো এবং এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বাবদ টাকা আদায়ের অভিযোগে ২০২৪ সালের মে মাসে প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকারের এমপিও স্থগিত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বর্তমানে তার এমপিও স্থগিত।

শুক্রবার স্কুল মাঠে গিয়ে দেখা যায়, সেখানে শত শত গরু ছাগল নিয়ে হাট বসানো হয়েছে। মাঠে গোবর-মূত্রে সব একাকার।

জানতে চাইলে ইজারাদার আবেদ আলী সরদার জানালেন, ‘স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মাঠে হাট বসানো হয়েছে। ঈদ উপলক্ষে কয়েকটা হাট এখানে বসানো হবে। যদি আইনের কথা বলেন, তাহলে ঠিক হয় নাই। কিন্তু বহু বছর ধরে এটা চলে আসছে। আপনি একসময় আসেন, বসে কথা বলা যাবে।’

এ বিষয়ে স্কুলটির প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকারের ভাষ্য, ‘ঈদ উপলক্ষে হাট বসানোর অনুমতি দেওয়া হয়েছে।’

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার লঙ্ঘন প্রশ্নে নীরব থাকেন প্রধান শিক্ষক? এরপর ফোনের সংযোগ কেটে দেন।

উলিপুর ইউএনও এ টি এম আরিফ জানালেন, ‘স্কুল মাঠে অস্থায়ী পশুর হাট বসানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা জেলা প্রশাসনের মতামত জানতে চেয়েছি। কিন্তু এখনো জবাব পাইনি। দুর্গাপুর স্কুল মাঠের ইজারাদার জানিয়েছেন, তিনি স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মাঠে পশুর হাট বসিয়েছেন। এ ব্যাপারে আমার কিছু জানা নেই।’

হাট ইজারার শর্ত ভঙ্গ করায় ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রশ্নের জবাব এড়িয়ে যান ইউএনও।

উলিপুরপশুর হাটস্কুলমাঠ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?