ময়মনসিংহে উত্ত্যক্তের পর নারীকে হত্যায় আসামির মৃত্যুদণ্ড

আদালতে আসামি হৃদয় মিয়া। ছবি: আগামীর সময়
ময়মনসিংহে সাথী আক্তার (৩৮) হত্যা মামলায় আসামি হৃদয় মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আনোয়ার আজিজ টুটুল জানিয়েছেন এসব তথ্য। মৃত্যুদণ্ড পাওয়া হৃদয় নগরীর আকুয়া এলাকার বাসিন্দা।
মামলার বিবরণ থেকে জানা যায়, নগরীর আকুয়া জুবিলী কোয়ার্টার কলাবাগান এলাকার ভাড়া বাসায় থাকতেন সাথী। ২০২২ সালের ২১ সেপ্টেম্বর মোবাইল ফোনে একটি মিসড কল পান। নম্বরটি ছিল হৃদয়ের। সাথী কলব্যাক করে মিসড কলের কারণ জানতে চায়। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
এর জেরে ২৩ সেপ্টেম্বর গভীর রাতে হৃদয় সাথীর ভাড়া বাসায় যান। তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। এ সময় আশপাশের লোকজন পুলিশকে জানালে উদ্ধার হয় সাথীর মরদেহ।
পরদিন সাথীর ছোট বোন শিউলি কোতোয়ালী থানায় হত্যা মামলা করেন।






