ময়মনসিংহে বাসা থেকে বের হয়ে ১৪ বছরের কিশোর নিখোঁজ

সামিউন আল মাহি। ছবি : আগামীর সময়
ময়মনসিংহ শহরের আকুয়া পূর্ব নয়াপাড়া এলাকা থেকে সামিউন আল মাহি (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ৩০ অগাস্ট (রবিবার) নিজ বাসা থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি।
এই ঘটনায় গত ৩ সেপ্টেম্বর ময়মনসিংহের কতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে, যার নম্বর ৩১৮।
নিখোঁজ সামিউন আল মাহি ময়মনসিংহ সদর উপজেলার ৪৬, আকুয়া পূর্ব নয়াপাড়া এলাকার মুশরাফুল আলম ও ইসরাত জাহান মিতু দম্পতির সন্তান।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ অগাস্ট বাসা থেকে বের হওয়ার পর থেকে সামিউন আল মাহির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব স্থান, আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি। বাসা থেকে বের হওয়ার সময় তার সঙ্গে কোনো মোবাইল ফোন ছিল না; ফোন বাসাতেই রেখে যায় সে।
নিখোঁজ হওয়ার সময় সামিউনের পরনে ছিল সবুজ রঙের গেঞ্জি ও জিন্সের প্যান্ট।
কোনো সহৃদয় ব্যক্তি কিশোরটির সন্ধান বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেয়ে থাকলে পরিবারের পক্ষ থেকে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। যোগাযোগ: ০১৭১৭-৫৭৭৪৭৭/ ০১৬১২-৫৭৭০০০।





