জাতীয় বিশ্ববিদ্যালয়
ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

সংগৃহীত ছবি
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের পরীক্ষা এক দিন পিছিয়েছে।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ২৩ সেপ্টেম্বরের নির্ধারিত পরীক্ষা ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
পরীক্ষা আরম্ভের সময় দুপুর ১টা ৩০ মিনিট এবং পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী অপরিবর্তিত থাকবে।
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
সংশ্লিষ্ট পরীক্ষার্থী, কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলকে পরিবর্তিত সময়সূচি অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।




