হত্যা মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া পলাতক আসামি গ্রেপ্তার
নোয়াখালী প্রতিনিধি

আব্দুর রহিম ওরফে রনি। সংগৃহীত ছবি
নোয়াখালীর বেগমগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া পলাতক আসামি আব্দুর রহিম ওরফে রনিকে (২৩) গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকার দিয়াবাড়ী এলাকার উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের সামনে থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
গ্রেপ্তার হওয়া রহিম উপজেলার দৌলতপুর এলাকার নুরুল আমিনের ছেলে।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডুর ভাষ্য, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।






