সিলেটে পলাতক আসামি গ্রেপ্তার
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

গ্রেপ্তার ছালেক মিয়া
সিলেটের বিশ্বনাথে সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এর আগে গতকাল শনিবার রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় উপজেলার নকিখালি এলাকা থেকে।
আসামির নাম ছালেক মিয়া (৪৫)। তিনি উপজেলার দশপাইকা গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনোজ প্রভাকর রায়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় সিআর মামলা রয়েছে। আর সেই মামলায় আদালত তাকে ১ বছরের সাজার রায় দেন। এরপর থেকে আসামি পলাতক ছিলেন।






