Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কারাগারে জাল সনদের কারিগর

রংপুর অফিস
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৮:১৬
কারাগারে জাল সনদের কারিগর

অভিযুক্ত শামীম আল মামুন

চাকরি দেওয়ার প্রলোভনে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রংপুরের বদরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক শামীম আল মামুনের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের হওয়া মামালায় গ্রেপ্তার মামুনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার বদরগঞ্জ আমলী আদালত-২ এর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

শামীম আল মামুন বদরগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক। তার বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

এ ছাড়া বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদসহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার জাল সনদ তৈরি ও সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

মামলা সূত্রে জানা যায়, তিন বছর আগে বদরগঞ্জ উপজেলার দক্ষিণ বাওচন্ডি এলাকার ফয়সাল হকের কাছ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যাংকের চেকের মাধ্যমে ১৬ লাখ টাকা নেন শামীম আল মামুন। টাকা নেওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান বলে অভিযোগ। পরে ফয়সাল হক রংপুর আদালতে মামলা দায়ের করেন।

মামলার এক পর্যায়ে টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে জামিনে মুক্তি পান মামুন। তবে প্রতিশ্রুতি অনুযায়ী অর্থ ফেরত না দিয়ে সোমবার আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী ফয়সাল হক দাবি করেন, শামীম আল মামুন একজন ভয়ংকর প্রতারক। শিক্ষকতার আড়ালে তার একটি বড় সিন্ডিকেট রয়েছে। চাকরি দেওয়ার কথা বলে বহু মানুষের কাছ থেকে কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন। আমার মতো অনেকেই টাকার জন্য তার পেছনে ঘুরছেন, কিন্তু তিনি কোনোভাবেই টাকা ফেরত দিচ্ছেন না। তাই বাধ্য হয়ে আদালতের আশ্রয় নিয়েছি।

এদিকে, শামীম আল মামুনের বিরুদ্ধে জাল সনদ ব্যবহারের অভিযোগও রয়েছে। জানা যায়, ২০১১ সালের ১৩ জুলাই বদরগঞ্জ সরকারি কলেজে প্রভাষক নিয়োগ পরীক্ষায় অন্যান্য সনদের সঙ্গে তিনি একটি এনটিআরসিএ সনদ জমা দেন। পরবর্তীতে সেটি জাল বলে প্রমাণিত হয়।

২০২০ সালের ২২ সেপ্টেম্বর এনটিআরসিএর সহকারী পরিচালক তাজুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করা হয়, তৃতীয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার ক্ষেত্রে ভুয়া নাম, রোল নম্বর ও ঠিকানা ব্যবহার করে তিনি জাল সনদ তৈরি করেছিলেন। সনদের ভিত্তিতে প্রভাষক পদে নিয়োগ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়।

স্থানীয় সূত্রগুলোর দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে শামীম আল মামুন বহু মানুষের কাছ থেকে বিপুল অর্থ নিয়েছেন। ভুক্তভোগীদের মধ্যে অনেক অসহায় ও দরিদ্র মানুষ রয়েছেন, যারা এখনও টাকা ফেরত পাওয়ার আশায় তার দ্বারে দ্বারে ঘুরছেন। এ ছাড়া তিনি বর্তমানে জিয়া পরিষদের সাধারণ সম্পাদক পরিচয় ব্যবহার করে মানুষকে ভয়ভীতি দেখান বলেও অভিযোগ রয়েছে।

বদরগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভুপেন্দ্র নাথ সরকার এ বিষয়ে জানালেন, বিষয়টি আমার জানা নেই। আদালতের সিদ্ধান্তের ওপর কারও কিছু করার নেই। তিনি যদি কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকেন, সেটি তার ব্যক্তিগত বিষয়। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



জাল সনদবদরগঞ্জ সরকারি কলেজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    advertiseadvertise