Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বন্যায় গেল ক্ষেতের ধান, আগুনে গেল ঘরের ধান

মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১৮:২১
বন্যায় গেল ক্ষেতের ধান, আগুনে গেল ঘরের ধান

ছবি : ঘরে থাকা আগুনে পুড়া ধান ও ঘর।

নেত্রকোনার মোহনগঞ্জে কয়েলের আগুনে এক কৃষকের বসতঘর, প্রায় ৩০০ মণ ধান ও কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার সুয়াইর ইউনিয়নের সুয়াইর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক ইয়াছিন চৌধুরীর পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে পাশের বাড়ির বাসিন্দা হবি মিয়া ঘরের পাশে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার ডাক শুনে ইয়াছিন চৌধুরী ঘর থেকে ধোঁয়া বের হতে এবং চালার ওপর আগুনের শিখা দেখতে পান। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ঘুম থেকে জেগে ওঠেন।

পরে স্থানীয় মসজিদের ইমামকে জানানো হলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এতে এলাকার মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একই সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ঘরে থাকা অধিকাংশ মালামাল পুড়ে যায়।

ভুক্তভোগী পরিবার জানিয়েছে, আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ায় ঘরে থাকা ধান, কৃষি যন্ত্রপাতি ও অন্যান্য মূল্যবান সামগ্রী বের করার সুযোগ পাননি তারা। মুহূর্তের মধ্যেই সবকিছু আগুনে ভস্মীভূত হয়ে যায়।

কৃষক ইয়াছিন চৌধুরী বলেছেন, ‘কয়েলের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। অনেক কষ্ট করে হাজার মণ ধানের আবাদ করেছিলাম। কিন্তু বন্যার পানিতে সেই ফসলের ব্যাপক ক্ষতি হয়। পরে ডুবে যাওয়া জমি থেকে কোনোভাবে প্রায় ২৫০ থেকে ৩০০ মণ ধান ঘরে তুলেছিলাম। ভেবেছিলাম, ধানগুলো বিক্রি করে অন্তত কিছু লোকসান পুষিয়ে নিতে পারব। কিন্তু সেই স্বপ্নও আগুনে শেষ হয়ে গেছে।’

তিনি আরও বলেছেন, ‘ঘরে থাকা প্রায় ৩০০ মণ ধান মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া দুটি পাওয়ার টিলার, সেচকাজে ব্যবহৃত তিনটি মেশিন, প্রায় ২৬০ লিটার ডিজেল, বিভিন্ন কৃষি সরঞ্জাম, পাটখড়ি এবং ঘরের মূল্যবান আসবাবপত্রসহ সবকিছু আগুনে পুড়ে গেছে। বন্যার পানিতে ক্ষেতের ধান নষ্ট হয়েছিল, আর এখন ঘরে থাকা ধানও আগুনে পুড়ে গেল। আমি একেবারেই নিঃস্ব হয়ে পড়েছি। সরকার সহযোগিতা করলে হয়তো আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারব।’

মোহনগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার কামরুজ্জামান সুমন বলেছেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে যাওয়ার রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারেনি। পরে আমরা হেঁটে সেখানে পৌঁছেছি। ততক্ষণে ঘরে থাকা ধান, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নেত্রকোনামোহনগঞ্জপুড়ে যাওয়া ধান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!