Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার

সড়ক সংস্কার করেন ছাত্তার

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাদকাসক্ত ভাইয়ের ছুরিকাঘাতে হাসপাতালে দুই ভাই

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৫:৫২
মাদকাসক্ত ভাইয়ের ছুরিকাঘাতে হাসপাতালে দুই ভাই

সংগৃহীত ছবি

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মাদকাসক্ত এক ভাইয়ের ছুরিকাঘাতে তার দুই সহোদর আহত হয়েছেন। রবিবার দুপুরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া মধ্যমকান্দী গ্রামে ঘটে এ ঘটনা।

আহতরা হলেন কাউসার আহমেদ (৩৮) ও মোজাম্মেল মিয়া (৩২)। তাদের মধ্যে মোজাম্মেলের বুকে ও দুই কাঁধে গুরুতর আঘাত রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, চরবাউশিয়া মধ্যমকান্দী গ্রামের বাসিন্দা শরীফ হোসেন সকালে তার দুই ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে একটি অভিযোগ দেন। পরে বাড়িতে ফিরে পারিবারিক বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে দুই ভাইকে কুপিয়ে আহত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, মোজাম্মেল মিয়ার বুকে ও দুই কাঁধে মোট ১৬টি সেলাই দিতে হয়েছে। অপরদিকে কাউসার আহমেদের হাতের আঙুল গুরুতর জখম হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তবে পরে জানা যায়, কাউসার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঢাকায় গেলেও মোজাম্মেল প্রাথমিক চিকিৎসা শেষে নিজ বাড়িতে অবস্থান করছেন।

পরিবারের সদস্যরা জানান, প্রয়াত নুরুল ইসলামের তিন ছেলের মধ্যে শরীফ হোসেন মাদকাসক্ত। বিয়ে করলেও তার স্ত্রী সন্তানদের নিয়ে আলাদাভাবে বসবাস করছেন। শরীফ তার অপর দুই ভাইয়ের সঙ্গে পৈতৃক বাড়ির একটি পাকা ভবনে থাকতেন।

তাদের দাবি, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের একপর্যায়ে শরীফ দুই ভাইয়ের ওপর হামলা চালান।

অভিযুক্ত শরীফ হোসেনকে বাড়িতে পাওয়া যায়নি। এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে ঘটনার পর তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মুন্সিগঞ্জগজারিয়ামাদকাসক্তছুরিকাঘাত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা