Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দূষণে বিপর্যস্ত হাওর-নদী, রক্ষায় সমন্বিত উদ্যোগের তাগিদ

সুনামগঞ্জ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৭:৩৫
দূষণে বিপর্যস্ত হাওর-নদী, রক্ষায় সমন্বিত উদ্যোগের তাগিদ

সুনামগঞ্জে হাওর ও নদী দূষণ প্রতিরোধে করণীয় নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সুনামগঞ্জ জনউদ্যোগের আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জনউদ্যোগের আহ্বায়ক সুখেন্দু সেনের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম কয়েস, সুনামগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহেদ হাসান, উকিলপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহীন, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি একেএম আবু নাসার, সাধারণ সম্পাদক আবু সাঈদ, জনউদ্যোগের সদস্য জাহাঙ্গীর আলম, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সুনামগঞ্জ মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আল আমিন এবং হাউসবোট ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্য অমিত রায়।

বৈঠকে বক্তারা বলেন, হাওর ও নদী সুনামগঞ্জের মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যসম্পদ ও পরিবেশের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। হাওর ও নদীকে ঘিরেই এ অঞ্চলের মানুষের কৃষি, মৎস্য আহরণ, নৌযান চলাচল ও পর্যটনসহ নানা কর্মকাণ্ড পরিচালিত হয়। কিন্তু অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, নদী-হাওরে ময়লা-আবর্জনা ফেলা এবং ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনার বর্জ্য সরাসরি হাওর ও নদীতে নিক্ষেপের কারণে দিন দিন এসব দূষিত হচ্ছে।

তারা বলেন, নদী ও হাওর দূষণের ফলে জলজ জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ছে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি মানুষের স্বাস্থ্য ও জীবন-জীবিকার ওপরও বিরূপ প্রভাব পড়ছে। তাই হাওর ও নদী রক্ষায় এখনই কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি।

বক্তারা হাওর ও নদী দূষণ রোধে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা, হাওর ও নদীতে বর্জ্য ফেলা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নদী-হাওর রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন, পরিবেশবাদী সংগঠন, পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুনামগঞ্জ জনউদ্যোগের সদস্য সচিব সাইদুর রহমান আসাদ।

দূষণসুনামগঞ্জগোলটেবিল বৈঠক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন