Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
আগামীর সময়
৫ হাজার কবর খুঁড়েছেন আলী হোসেন
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পাবনায় স্কুলছাত্রী হত্যা

আসামির বাড়িতে আগুন, ‘দেখতে গিয়ে’ নিহত ৩

পাবনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১৫:২৭
আসামির বাড়িতে আগুন, ‘দেখতে গিয়ে’ নিহত ৩

পাবনায় স্কুলছাত্রী রিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. নাঈমের বাড়িতে দেওয়া আগুনে তিনজনের মৃত্যু হয়েছে। ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গতকাল সোমবার বিকালে একজন এবং আজ মঙ্গলবার সকালে দুইজন মারা যান।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এসব নিশ্চিত করেছেন। নিহতরা হলেন— সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের নতুন পাড়া এলাকার সাইফুল ইসলাম সাব্বির, একই এলাকার মো. সাবু এবং পূর্ব রাঘবপুর এলাকার সুমন শেখ। আগুন দেওয়া বাড়িটির আশপাশে থাকায় দগ্ধ হন তারা।

গত ৩ জুন (বুধবার) ভাঁড়ারা ইউনিয়নের পীরপুর এলাকার পদ্মা নদী থেকে উদ্ধার করা হয় স্কুলছাত্রী রিয়ার বস্তাবন্দি মরদেহ। মেয়েটি পড়ত মাওলানা কসিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে। হত্যার অভিযোগে সেদিনই গ্রেপ্তার করা হয় নাঈম এবং তার দুই সহযোগী তুহিন ও ইয়াসিনকে।

সেদিন বিকালে এ তথ্য জানাতে সংবাদ সম্মেলনে আসেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান। তার ভাষ্য, নাঈমের সঙ্গে রিয়ার প্রেমের সম্পর্ক অনেকদিনের। গত ২ জুন সকালে নাঈমের বাড়িতে যায় রিয়া। সেখানে দুজনের মধ্যে কোনো একটি আর্থিক লেনদেনের বিষয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিয়াকে শ্বাসরোধে হত্যা করেন নাঈম। বন্ধুদের সহায়তায় মরদেহ বস্তায় ভরে প্রাইভেটকারে নিয়ে ফেলে দেওয়া হয় নদীতে।

সদর থানার ওসি তারিকুল জানালেন, গত ৪ জুন (বৃহস্পতিবার) রিয়ার দাফন শেষে উত্তেজিত এলাকাবাসী নাঈমের বাড়িতে আগুন দেয়। সে সময় নাঈমের পরিবারের কেউ ছিলেন না বাড়িতে। ঘরে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। বাইরে জড়ো হওয়া স্থানীয়দের কয়েকজন এসময় দগ্ধ হন।

তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকার বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে একে একে মারা যান তিনজন। পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম জানালেন, হাসপাতালে ভর্তি সুমন সোমবার বিকালে এবং সাবু ও সাব্বির মঙ্গলবার সকালে মারা গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাবনাস্কুলছাত্রী হত্যাআগুন
    শেয়ার করুন:
    Advertisement
    জামালপুর এক্সপ্রেস নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

    জামালপুর এক্সপ্রেস নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

    ০৯ জুন ২০২৬, ০০:৫৪

    বিয়ে করা যেন লিটনের নেশা, রয়েছে নির্যাতন-যৌতুকের অভিযোগও

    বিয়ে করা যেন লিটনের নেশা, রয়েছে নির্যাতন-যৌতুকের অভিযোগও

    ০৯ জুন ২০২৬, ০০:০৭

    মৃত্যুর গুজবে বাসে আগুন, এক ঘণ্টা বন্ধ যান চলাচল

    মৃত্যুর গুজবে বাসে আগুন, এক ঘণ্টা বন্ধ যান চলাচল

    ০৯ জুন ২০২৬, ০০:২০

    উড়ালসড়কে উড়াল দেওয়া যাচ্ছে না!

    উড়ালসড়কে উড়াল দেওয়া যাচ্ছে না!

    ০৯ জুন ২০২৬, ০৫:০২

    রুয়েটের হলে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থী আটক

    রুয়েটের হলে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থী আটক

    ০৯ জুন ২০২৬, ০০:২৭

    রামিসার এলাকা থেকে নিখোঁজ ৫ বছরের শিশু

    রামিসার এলাকা থেকে নিখোঁজ ৫ বছরের শিশু

    ০৯ জুন ২০২৬, ০০:৪৭

    বিসিবি পরিচালক নির্বাচিত হয়েই সরে দাঁড়ালেন সীমান্ত

    বিসিবি পরিচালক নির্বাচিত হয়েই সরে দাঁড়ালেন সীমান্ত

    ০৯ জুন ২০২৬, ০৫:৩৫

    ১০৪ বার পেছানো হয়েছে তারিখ, জমা পড়েনি অভিযোগপত্র

    ১০৪ বার পেছানো হয়েছে তারিখ, জমা পড়েনি অভিযোগপত্র

    ০৯ জুন ২০২৬, ০১:১৮

    ফেনীতে ৭০ কেজি গাঁজা উদ্ধার

    ফেনীতে ৭০ কেজি গাঁজা উদ্ধার

    ০৯ জুন ২০২৬, ০৫:৩৬

    ৫ হাজার কবর খুঁড়েছেন আলী হোসেন

    ৫ হাজার কবর খুঁড়েছেন আলী হোসেন

    ০৯ জুন ২০২৬, ০৩:৩৯

    বারবার নিজেকে বদলেছেন, হেঁটে হেঁটেই করেছেন বিশ্বজয়

    বারবার নিজেকে বদলেছেন, হেঁটে হেঁটেই করেছেন বিশ্বজয়

    ০৯ জুন ২০২৬, ০৯:২০

    সিগারেটের কাঁচামালে কমপক্ষে তিনশ শতাংশ শুল্ক, মদে বসবে নতুন মূল্য সংযোজন কর

    সিগারেটের কাঁচামালে কমপক্ষে তিনশ শতাংশ শুল্ক, মদে বসবে নতুন মূল্য সংযোজন কর

    ০৯ জুন ২০২৬, ০৫:০৬

    যুক্তরাষ্ট্রকে অবিশ্বস্ত বলল ইরান, শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা

    যুক্তরাষ্ট্রকে অবিশ্বস্ত বলল ইরান, শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা

    ০৯ জুন ২০২৬, ০৩:১৩

    রংপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

    রংপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু

    ০৯ জুন ২০২৬, ০৫:২৪

    ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের আয়ে পূর্ণ কর অব্যাহতির প্রস্তাব

    ফ্রিল্যান্সার ও কনটেন্ট নির্মাতাদের আয়ে পূর্ণ কর অব্যাহতির প্রস্তাব

    ০৯ জুন ২০২৬, ০৫:২০

    advertiseadvertise