১৩ বছর আগের ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

নেত্রকোনায় ধর্ষণ মামলায় যাবজ্জীবন পাওয়া আসামি মো. হেলাল। ছবি: আগামীর সময়
নেত্রকোনায় ১৩ বছর আগের একটি ধর্ষণ মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। একইসঙ্গে ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃত্ব নিশ্চিত করা হয়েছে।
আজ বুধবার দুপুরে নেত্রকোনা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক একেএম এমদাদুল হক এ রায় দেন। আসামি হলেন মো. হেলাল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নূরুল কবীর রুবেল এসব নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আসামিকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাকে। তা না দিলে আরও এক বছর কারাভোগ করতে হবে আসামিকে, বলা হয়েছে রায়ে।
মামলার এজাহার থেকে জানা গেছে, ২০১৩ সালের ১ মার্চ বারহাট্টা উপজেলার হেলাল স্থানীয় এক বিধবা নারীকে ধর্ষণ করেন। ঘটনার ৯ দিন পর ওই নারীর বোন বারহাট্টা থানায় মামলা করেন।
পরে ওই নারী অন্তঃসত্ত্বা হন, জন্ম দেন মেয়েশিশুর। তার ডিএনএ পরীক্ষাও করা হয়।
আটজনে সাক্ষ্যে, মামলার বিভিন্ন আলামত ও ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনার পর হেলালকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। এসব জানালেন অ্যাডভোকেট নূরুল।




